দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের বুকে আরও এক বিমানবন্দর! বহু বছর ধরে আগাছায় ঢাকা পড়ে থাকা বেহালা বিমানবন্দরকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে জোর তৎপরতা। কলকাতার ঐতিহ্যবাহী বেহালা বিমানবন্দরকে ঘিরে ফের আশার আলো দেখা যাচ্ছে। ইতিমধ্যেই সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের প্রাথমিক সমীক্ষা শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। মূল কলকাতা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই বেহালা বিমানবন্দর। এটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়। একসময় এটি পাইলট প্রশিক্ষণ এবং ছোট বিমান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিমানবন্দরটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে।

বর্তমানে বিমানবন্দরের বিস্তীর্ণ অংশ আগাছা ও ঝোপঝাড়ে ঢেকে গিয়েছে। তবুও নতুন করে এখানে চার্টার্ড বিমান পরিষেবা এবং এয়ার অ্যাম্বুলেন্স চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিমানবন্দরের ১.৪ কিলোমিটার দীর্ঘ রানওয়েকে কাজে লাগিয়ে সীমিত পরিসরে বিমান পরিষেবা চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বেহালা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এই প্রকল্প নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে। বিমানবন্দরের বর্তমান অবস্থা পর্যালোচনার জন্য ড্রোন সমীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছেও বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুন: কালীঘাটে কুণাল ঘোষকে ‘ডিম থেরাপি’, গ্রেফতার ২

রাজ্য সরকারের শিল্পোন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবেও এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শিল্প ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বেহালা বিমানবন্দরকে কাজে লাগানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ভূমির সীমানা নির্ধারণ না হওয়া, সীমানা প্রাচীরের অভাব এবং বিভিন্ন জটিলতার কারণে উন্নয়নমূলক কাজ এগোতে পারেনি। বিমানবন্দর পুনরায় চালু করতে হলে প্রথমেই পুরো এলাকা সুরক্ষিত করে সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে। এই কারণে সংস্কারের প্রথম ধাপে জমির সীমানা চিহ্নিতকরণ, বেড়া ও প্রাচীর নির্মাণ এবং অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হতে পারে। এরপর ধাপে ধাপে রানওয়ে, প্রশাসনিক ভবন এবং অন্যান্য পরিষেবা আধুনিকীকরণের পরিকল্পনা রয়েছে।

গত কয়েক দশকে বেহালা ফ্লাইং ক্লাবের কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে পড়েছে। মাঝেমধ্যে ব্যক্তিগত হেলিকপ্টার ওঠানামা ছাড়া উল্লেখযোগ্য বিমান চলাচল প্রায় বন্ধই ছিল। আগেও একাধিকবার এই বিমানবন্দরকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। তবে এবার নতুন করে সমীক্ষা ও পরিকল্পনা শুরু হওয়ায় আশাবাদী স্থানীয় বাসিন্দারা। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ভবিষ্যতে বেহালার আকাশে আবারও ছোট বিমান, চার্টার্ড ফ্লাইট কিংবা এয়ার অ্যাম্বুলেন্সের উড়ান দেখা যেতে পারে।

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বর্ষায় বারবার ছাতা হারায়? এই সহজ কৌশলে মিলবে সমাধান

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই