কালীঘাটে কুণাল ঘোষকে ‘ডিম থেরাপি’, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম রবি কয়াল ও চন্দন কয়াল। মঙ্গলবার সকালে কালীঘাট থানার পুলিশ তাদের গ্রেফতার করে। 

সোমবার বিকেলে কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ডিম হামলার শিকার হন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বৈঠক সেরে বেরোনোর সময় তাঁর উপর পচা ডিম ছোড়া হয়। অভিযুক্তদের একজন নিজের নাম চন্দন বলে দাবি করেন। তিনি জানান, কুণাল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই প্রতিবাদ। তাঁর বক্তব্য, ‘কুণাল ঘোষ কি কম অত্যাচার করেছেন? এঁরা পচা ডিম খাওয়ারই যোগ্য।’ চন্দন নিজেকে কালীঘাটের বাসিন্দা বলেও পরিচয় দেন। তিনি জানান, কুণালের জন্য অপেক্ষা করছিলেন। ঘটনার পর কুণাল বলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কয়েক জন প্রবীণ নেতার সঙ্গে বৈঠকে ছিলেন। বেরোনোর সময় সংবাদমাধ্যমের অনুরোধে দাঁড়িয়েছিলেন। কুণালের দাবি, সেই সময় দু’জন যুবক তাঁর দিকে এগিয়ে আসে। তাঁদের পিছনে আরও কয়েক জন ছিল। আচমকাই একজন ডিম ছুড়ে মারেন। তিনি বলেন, ‘আমার চোখ ক্যামেরার দিকে ছিল। সেই সময় আমার দিকে ডিম ছোড়া হয়।’  তাঁর কথায়, ‘এগুলো স্রেফ বাঁদরামি ও অসভ্যতামি।’ 

আরও পড়ুনঃ ফেসবুকে সৌরভের বিরুদ্ধে ভুয়ো পোস্ট, ঠাকুরপুকুর থানায় অভিযোগ ‘দাদা’র

এরপর রাতেই কুণাল ঘোষ কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে রবি কয়াল ও চন্দন কয়ালকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?