বেপরোয়া বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুটার চালকের

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক মৃত্যু বেহালায়। দক্ষিণ কলকাতার বেহালায় দুটি যাত্রীবাহী বাসের বেপরোয়া রেষারেষির জেরে এক স্কুটার আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ জুলাই) এই দুর্ঘটনার পর ফের শহরের গণপরিবহণের নিরাপত্তা এবং বাসচালকদের বেপরোয়া গাড়ি চালানো নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটেছে বেহালা শিমুলতলা বাজারের কাছে। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুটি বাস দ্রুতগতিতে একে অপরকে টপকে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় দুর্ভাগ্যবশত ওই ব্যক্তি দুই বাসের মাঝখানে পড়ে যান। মুহূর্তের মধ্যেই গুরুতর দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থল রক্তাক্ত হয়ে ওঠে। স্থানীয় মানুষ দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাত্রী তোলার প্রতিযোগিতায় অনেক সময় বাসচালকেরা নিয়ম না মেনে অতিরিক্ত গতিতে গাড়ি চালান। এর ফলেই বারবার এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে বলে তাঁদের দাবি।

আরও পড়ুন: সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

খবর পেয়ে বেহালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। দুর্ঘটনায় জড়িত দুই বাস ও তাদের চালকদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি, কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তার সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে স্কুটার আরোহীর এখনও পর্যন্ত নাম-পরিচয় জানা যায়নি। 

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক