সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি:  সল্টলেকে উদ্ধার জোড়া দেহ। সল্টলেকের এ ই ব্লকের একটি বাড়ি থেকে এক দম্পতির দেহ উদ্ধারকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ঘরের ভিতর থেকে এই দম্পতির দেহ উদ্ধার করা হয়।  খুন নাকি আত্মহত্যা? তদন্ত শুরু করেছে পুলিশ।  

 পুলিশ জানিয়েছে, মৃতদের সজলকুমার কুণ্ডু এবং তাঁর স্ত্রী রঞ্জনা নামে শনাক্ত করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত  দম্পতির এক পুত্র রয়েছেন।  যিনি পেশায় একজন গাড়ি চালক। তাঁদের ছেলে আজ সকালে বাবা-মাকে ফোন করেন। একাধিকবার ফোন করলেও দুজনের কেউই ফোন ধরেননি। তার পরেই ওই যুবক পাশের বাড়িতে ফোন করেন। সেই ফোন পেয়েই প্রতিবেশী এক দম্পতি সজলবাবুর বাড়ি গিয়ে অনেকবার ডাকাডাকি করেন। কিন্তু কেউই সাড়া দেননি। দীর্ঘ সময় কেউ বাড়ির দরজা না খোলায় খবর দেওয়া হয় পুলিশে। বিষয়টি জানানো হয় মৃতের ছেলেকেও। 

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।  বাড়ির দরজা খুলে ঘর থেকে খাটের উপর দম্পতির দেহ পড়ে থাকতে দেখে। স্থানীয় সূত্রের জানা গিয়েছে মৃত মহিলা ক্যানসারে আক্রান্ত ছিলেন। তবে একসঙ্গে স্বামী-স্ত্রীর  কী ভাবে মৃত্যু হল, তা ঘিরে  বাড়ছে রহস্য।  জানা গিয়েছে দম্পতির ছেলে গিয়েছিলেন তাঁর শ্বশুরবাড়ি। বুধবার (২৯ জুলাই) রাতেও বাবা-মায়ের সঙ্গে কথা হয়েছে বলেই পুলিশকে জানিয়েছেন দম্পতির ছেলে। ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে ঘর থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান তাঁরা আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের