এই মুহূর্তে

সখেরবাজার শিবকালী মন্দিরে দুঃসাহসিক চুরি, লুট প্রণামির বাক্স, সোনার জিভ

নিজস্ব প্রতিনিধি: বেহালার সখেরবাজার শিবকালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা। এলাকা জুড়ে চাঞ্চল্য।মন্দিরের তালা ভেঙ্গে কালী মায়ের সোনার জিভ থেকে শুরু করে মুকুট ও প্রণামী বাক্স চুরি হয়েছে। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই এলাকায় সিসিটিভি(CCTV) ক্যামেরা না থাকায় তদন্তে নেমে দুষ্কৃতীদের ধরতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে পুলিশকে। জানা গেছে, প্রণামী বাক্সে এক বছরের টাকা গচ্ছিত ছিল। প্রতিবছর শিবরাত্রির আগে ওই প্রণামী বাক্সের টাকা বের করে তা দিয়ে খিচুড়ি ভোগ রান্না করে সাধারণ মানুষকে বিতরণ করা হয়।

কিন্তু এবার সেই প্রণামির বাক্স লুট করে নিয়ে গিয়েছে চোরেরা। বহিরাগত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। মন্দিরের একাধিক তালা ভেঙেছে চোরেরা। গভীর রাতের দিকে এই চুরির ঘটনা ঘটেছে বলে পুলিশ মনে করছে। তবে কালী প্রতিমার(Kali Pratima) কপালের সোনার টিপ অক্ষত রয়েছে। মন্দিরের ভেতরে থাকা বেশ কয়েকটি পূজার বাসনপত্র নিয়ে গেছে চোরের দল। নেশাগ্রস্ত মাদক কারবারীদের এই কান্ড কিনা তার পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শহরের মন্দির এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য পুলিশের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছে। যাতে কোথাও কোন অপরাধ সংগঠিত হলে অপরাধীদের অতি দ্রুত শনাক্ত করা যায় তার জন্য মন্দির কমিটিগুলির কাছে কলকাতা পুলিশ একাধিকবার আবেদন জানিয়েছে। কিন্তু তারপরেও শখের বাজারে এই শিব কালী মন্দির চত্বরে ক্লোজ সার্কিট ক্যামেরা না থাকায় মন্দির কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টি সামনে এসেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

কোন প্রকল্পের সুবিধা পেলে মিলবে না ‘যুবসাথী’র টাকা? জেনে রাখুন

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানি, পাঁচজনের বিরুদ্ধে এফআইআর, তদন্তে পুলিশ

রাজ্যসভা নির্বাচনে বাদ পড়তে চলেছেন কারা?‌ তৃণমূলের টিকিট পাচ্ছেন সাংবাদিক!‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ