মমতার সিদ্ধান্তে স্ট্যাম্প ডিউটি বাবদ রেকর্ড রাজস্ব আদায়

২০২২-২৩ অর্থবর্ষে প্রথম ন’মাসে জমি-বাড়ির রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটি বাবদ রাজ্য সরকারের কোষাগারে এসেছে ৫১২২ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিড পরিস্থিতিতে জমি-বাড়ির রেজিস্ট্রেশনের(Registration) স্ট্যাম্প ডিউটিতে(Stamp Duty) ২ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেটা ২০২১ সালের জুলাই মাস। তারপর থেকে এই খাতে রাজস্ব আদায় বাড়তে শুরু করে। এই ছাড়ের মেয়াদ চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত থাকছে। সেই নির্ধারিত সময়সীমা শেষ হতে এখনও বাকি প্রায় দু’মাস। তার মধ্যেই জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ রেকর্ড রাজস্ব আদায় হতে চলেছে চলতি অর্থবর্ষে, এমনই তথ্য সামনে চলে এল। চলতি অর্থবর্ষে জানুয়ারি মাস পর্যন্ত এই খাতে আয়ের হার দেখে এমনই অভিমত রাজ্যের প্রশাসনিক মহলের আধিকারিকদের। আগামী ১৫ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে বিধানসভায়। তার আগে এই পরিসংখ্যান বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে এখনকার অঙ্কের থেকে ৩১ মার্চ পর্যন্ত আদায়ের অঙ্কটা আরও বাড়তে পারে বলেই মনে করছেন তাঁরা।

আরও পড়ুন বাংলার ৬ লক্ষেরও বেশি কৃষক নাও পেতে পারেন প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি’র টাকা

নবান্ন(Nabanna) সূত্রে খবর, ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যে স্ট্যাম্প ডিউটি বাবদ ৫,২৭৯ কোটি ৬৫ লক্ষ টাকা আয় হয়েছিল। ২০২১-২২ আর্থিক বছরে তা গিয়ে দাঁড়ায় ৭,০৯৩ কোটি ৪৫ লক্ষ টাকায়। তার মধ্যে ৫০৭৬ কোটিই আসে প্রথম ন’মাসে অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে। চলতি ২০২২-২৩ অর্থবর্ষে প্রথম ন’মাসের আদায় সেই অঙ্ককেও ছাপিয়ে গিয়েছে। পরিমাণটা প্রায় ৫১২২ কোটি টাকা। আর সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে এই খাতে যোগ হয়েছে আরও ৫০০ কোটি টাকারও বেশি অঙ্কের টাকা। বিশেষজ্ঞদের ব্যাখ্যা, অর্থবর্ষের শেষ দু’মাসে এই ছাড় বহাল থাকছে। ফলে জমি-বাড়ি বা ফ্ল্যাট কেনার আগ্রহ বাড়বে। ফলে স্ট্যাম্প ডিউটি খাতেও বাড়বে আদায়।

আরও পড়ুন বীরভূমে বোমা মেরে তৃণমূল কর্মীকে খুন, গ্রেফতার ৬

নবান্নের আধিকারিকদের দাবি, গতবার এই খাতে আদায় সর্বকালীন রেকর্ড গড়েছিল। চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত যা গতিপ্রকৃতি, তাতে স্ট্যাম্প ডিউটি সংগ্রহের ক্ষেত্রে রাজ্যে নতুন রেকর্ড সৃষ্টি হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) অবশ্য এব্যাপারে যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে। তাঁর দাবি, ‘এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতার ফল। রাজস্ব আদায়ের থেকেও বড় বিষয় হল, এই সিদ্ধান্তের কারণে বহু মানুষের স্বপ্ন পূরণ হয়েছে।’ রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আগেই স্বাগত জানিয়েছিলেন আবাসন নির্মাতা সংস্থাগুলির সর্বভারতীয় সংগঠন ক্রেডাইয়ের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সুশীল মোহতা। এপ্রসঙ্গে আরও একধাপ এগিয়ে তিনি জানিয়েছেন, ‘চলতি অর্থবর্ষে এর মাধ্যমে প্রায় ৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে বলে আশা করছি।’ এই আবর্তে আসন্ন রাজ্য বাজেটে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ সরকার আরও বাড়ায় কি না, সেদিকেই এখন নজর সকলের। আগামী ৮ ফেব্রুয়ারি সেই বাজেট।

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের