SAT’র ৩টি বেঞ্চের ৫টি শূন্যপদ পূরণে উদ্যোগী হল রাজ্য

State Administrative Tribunal বা SAT-এ ৩টি বেঞ্চের ৫টি শূন্যপদ পূরণে এবার উদ্যোগী হল রাজ্য সরকার। যদিও তা সময়াসাপেক্ষ বিষয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারি কর্মীদের(West Bengal State Government Employees) বিরোধ মীমাংসা সংক্রান্ত মামলাগুলির শুনানি হয় State Administrative Tribunal বা SAT-এ। এই আদালতের রায়কে চ্যালেঞ্জ জানাতে গেলে যেতে হয় কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে(Supreme Court)। কিন্তু বাংলার বুকে সেই SAT’র ৩টি বেঞ্চের শূন্যপদগুলি দীর্ঘদিন ধরেই পূরণ করার দাবি জানানো হচ্ছিল। কেননা গত বছরের নভেম্বর থেকে একটিমাত্র বেঞ্চে প্রশাসনিক সদস্য হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত IAS অফিসার সৈয়দ আমেদ বাবা। শূন্যপদের সংখ্যা থাকায় SAT-এ নানা মামলার শুয়ানির ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে। তবে এবার রাজ্য সরকার উদ্যোগী হয়েছে এই সব শূন্যপদ পূরণ করার জন্য।   

আরও পড়ুন ব্যক্তিগত তথ্য পাচারের দায়ে ১.২ বিলিয়ন Euro জরিমানা Facebook’র

নবান্ন সূত্রে জানা গিয়েছে, SAT-এ প্রতিটি বেঞ্চে ১ জন বিচারবিভাগীয় সদস্য এবং ১ জন প্রশাসনিক সদস্য থাকার কথা। বেঞ্চের চেয়ারম্যান হন যিনি বিচার বিভাগীয় সদস্য। কিন্তু রাজ্যের SAT-এ ৩টি বেঞ্চের ৩জন বিচারবিভাগীয় সদস্যের পদ তো ফাঁকাই পড়ে রয়েছে, উপরন্তু ৩টি বেঞ্চে ২জন প্রশাসনিক সদস্যের পদও ফাঁকা পড়ে রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ৫টি শূন্যপদ রয়েছে সেখানে। কয়েকমাস আগে রাজ্যের অর্থ দফতর SAT-এ ১জন করে বিচারবিভাগীয় ও প্রশাসনিক সদস্য নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছিল। এখন ফের নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ২ জন বিচারবিভাগীয় ও ১জন প্রশাসনিক সদস্য গ্রহণের জন্য। এই নিয়োগ প্রক্রিয়াগুলি সম্পূর্ণ হলে SAT’র ৩টি বেঞ্চে আর কোনও শূন্যপদ থাকবে না। যদিও শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলেও প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ। ফলে SAT-এ মামলার শুনানি নিয়ে সমস্যা আপাতত থাকবে।

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়