শুক্র থেকেই খুলে যাচ্ছে রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্র

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এদিন উত্তর কলকাতার আহিরীটোলা এলাকার নাথের বাগান লেনের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার সময় উপস্থিত থাকবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের দরজা খুলেছে অনেক আগেই। অষ্টম থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের জন্য প্রথমে স্কুলের দরজা খুলে দেওয়া হয় ৩ ফেব্রুয়ারি থেকে। পরে খুলে দেওয়া হয়েছে প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেনীর পড়ুয়াদের ক্লাসও। ৩ তারিখেই খুলে গিয়েছে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়। কিন্তু এত কিছুর মধ্যেও রাজ্যে খোলেনি কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেই কেন্দ্রের তালা কবে খুলবে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন গ্রামীণ এলাকার মানুষেরা। অপেক্ষায় ছিলেন মফঃস্বলের মানুষেরাও। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে এদিন থেকেই, মানে শুক্রবার থেকে। এদিন থেকেই খুলে যাচ্ছে রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্র। যার ফলে আগামিকাল থেকেই খুদেরা ফের এই কেন্দ্রে এসে ভিড় করতে পারবে। পড়ার পাশাপাশি খুদেরা পাবে মিড ডে মিলও।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এদিন উত্তর কলকাতার আহিরীটোলা এলাকার নাথের বাগান লেনের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার সময় উপস্থিত থাকবেন। এদিনই উত্তর দিনাজপুর থেকে ফিরেছেন শশী পাঁজা। প্রথমে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল আগামী ১ মার্চের মধ্যে রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলে দিতে হবে। পরে জানানো হয় এদিন থেকেই সব অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলে দেওয়া হবে। সেই কারণেই এদিন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা উত্তর কলকাতার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার সময় উপস্থিত থাকবেন। কলকাতা থেকেই এই প্রক্রিয়া শুরু করে দেওয়া হল। এরপর ধাপে ধাপে জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও খুলে দেওয়া হবে। কার্যত ২৮ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চতুর্থীতেই মায়ের আগমনী, সাবেকিয়ানায় মোড়া শিলিগুড়ির নন্দী বাড়ির দুর্গাপুজো

৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য, আজও অমলিন সামশেরগঞ্জের ‘বাইশ পুতুলের পুজো’

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫