বেশি ভাড়া নিলেই সিজ করা হবে বাস, সিদ্ধান্ত রাজ্যের

বেশি ভাড়া নিয়ে বাস চালালেই বাস সিজ করে নেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আগামী দিনে সব বেসরকারি বাসের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা(Kolkata) সহ শহরতলি এলাকার পাশাপাশি জেলায় জেলায় বেসরকারি বাসের ভাড়া নিয়ে জটিলতা অব্যাহত রয়েছে কোভিডকালের শেষ দিক থেকেই। বেসরকারি বাসের মালিকেরা(Private Bus Owners) চাইছেন বাসের ভাড়া(Bus Fare) বাড়ানো হোক। যদিও সে পথে হাঁটা দেয়নি রাজ্য সরকার। কিন্তু সেই টানাপোড়েনের মাঝেই প্রায় সব বেসরকারি বাস রুটেই ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই ভাড়া বৃদ্ধি কোথাও ১-২টাকা বাড়ানো হয়েছে কোথাও বা দ্বিগুণ বা তিনগুণ ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। তার জেরেই কোথাও কোথাও ১৩ টাকার ভাড়া বেড়ে ২৫টাকাও হয়েছে। এই সব ভাড়ার জটিলতা এড়াতে রাজ্য সরকার ফ্র‌্যাঞ্চইজিতে সরকারি বাস চালানোর কথা ভাবা শুরু করেছিল। ঠিক হয়েছিল সেই বাস চালানো হবে কিছু দূরপাল্লার রুটে ও ৮টি কলকাতা ও শহরতলি রুটে। সেই ক্ষেত্রেই রাজ্য সরকার এবার জানিয়ে দিল, তাঁদের বেঁধে দেওয়া ভাড়াতেই সেই বাস চালাতে হবে। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বেশ কিছু শর্তও। যার অন্যতম বেশি ভাড়া নিয়ে বাস চালালেই বাস সিজ করে নেওয়া হবে।

সোমবার পরিবহণ ভবনে বাসমালিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পরিবহণ দফতরের কর্তারা। সেখানেই তাঁরা বাস মালিকদের জানিয়ে দেন, যারা সরকারি বাস ফ্র‌্যাঞ্চইজিতে নিয়ে চালাতে চান তাঁদের বেশ কিছু শর্ত মানতে হবে। প্রথম শর্ত, বাস নেওয়ার সময় ৩ লক্ষ টাকা ব্যাঙ্ক গ্যারেন্টি(Bank Guaranty) দিতে হবে। দ্বিতীয় শর্ত, বাস যিনি নেবেন তাঁকে সরকারের কাছ থেকেই বাসের চালক ও কর্মী নিতে হবে। বাইরে থেকে কাউকে তিনি নিয়োগ করতে পারবেন না। সেই ২ বা ৩ কর্মীর বেতন তাঁকেই দিতে হবে। সেখানে কমিশন প্রথা চলবে না। তৃতীয় শর্ত, রাজ্য সরকারের ভাড়া অনুযায়ী বাস চালাতে হবে। যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। তেমন ঘটনা ঘটলে বাস সিজ করে নেওয়া হবে। সেক্ষেত্রে ৩ লক্ষ টাকা ফেরত পাওয়াও যাবে না। চতুর্থ শর্ত, সারাদিন বাস চালিয়ে রাতে বাস রাখতে হবে সরকার নির্ধারিত জায়গাতেই। কোনও কারণে বাসের সারাইয়ের প্রয়োজন হলে সরকারি ডিপোতেই তা করতে হবে। কিন্তু রাজ্য সরকারের দেওয়া সব শর্ত মানতে চান না বাসের মালিকেরা।

রাজ্যের শর্ত জেনে বাস মালিকেরাও পাল্টা শর্ত দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, রাজ্য সরকার শেষ ভাড়া বাড়িয়েছিল ২০১৮ সালে। এখন সেই ভাড়ায় আর বাস চালানো সম্ভব নয়। মাসে মাসে সব খরচ মিটিয়ে তাঁরা সরকারকে ৮ হাজার টাকার বেশি দিতে পারবেন না। বাস নেওয়ার সময় ব্যাঙ্ক গ্যারেন্টিও দেওয়া সম্ভব নয়। কিন্তু তার থেকেও বড় কথা এখন রাজ্যের বেসরকারি বাস মালিকদের একাধিক সংগঠন মনে করছে ভাড়া বাড়ানো নিয়ে আগামী দিনে রাজ্য সরকার বাস সিজের পথে হাঁটতে পারে। নবান্নের আধিকারিকদের একাংশের ধারনা সে পথে এখনই হয়তো হাঁটা দেবে না রাজ্য। কিন্তু অভিযোগ বাড়তে থাকলে রাজ্য বাস সিজের পথে হাঁটলেও হাঁটতে পারে। আমজনতার কাছ থেকে বেশি ভাড়া নেওয়া মেনে নেবে না রাজ্য।

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা