সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের দুর্যোগের মুখে উত্তরবঙ্গ। সপ্তাহের শুরুতেই পাহাড় ও ডুয়ার্সের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্পের প্রবেশ এবং উত্তর-পশ্চিম বাংলাদেশ-সংলগ্ন এলাকায় সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে আগামী ৫ অগস্ট, বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস। এর জেরে একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বিকানের, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া  জেলার উপর দিয়ে পূর্ব দিকে বিস্তৃত হয়েছে। পাশাপাশি উত্তর-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে উত্তরবঙ্গে ৭থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। শুক্রবার থেকে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমতে পারে। তবে তত দিন পর্যন্ত পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। অপরদিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির প্রবণতা বাড়ছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদ ও নদিয়া এই তিন জায়গায় জারি হলুদ সতর্কতা। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ ‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে তার আগে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা খুব বেশি না বাড়লেও ভ্যাপসা গরমে নাজেহাল হতে হতে পারে রাজ্যবাসী।

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য