রাজ্যের ১০টি পুরসভাকে প্রায় ১০ কোটির বরাদ্দ নবান্নের

বাংলার ১০টি পুরসভাকে প্রায় ১০ কোটি টাকা বাড়তি অর্থ দিল রাজ্য সরকার। কোন খাতে সেই টাকা ব্যয় হবে তা পুরসভাগুলিই ঠিক করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও সুন্দর করে সাজিয়ে তুলতে হবে বাংলার শহরগুলিকে(Bengal Towns)। এই কথা বেশ কয়েকবার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর দেখানো সেই পথে হেঁটেই বাংলার ১০টি পুরসভার(Municipalities) জন্য প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। কলকাতা পুরনিগমের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের(Firhad Hakim) হাতে থাকা পুর ও নগরোন্নয়ন দফতর এই অর্থ বরাদ্দ করেছে। বরাদ্দকৃত এই টাকা কোন খাতে খরচ হবে তা ওই পুরসভাগুলিই ঠিক করবে। যে ১০টি পুরসভাকে এই অর্থ দেওয়া হয়েছে তার মধ্যে আছে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মেমারি, নদিয়া জেলার কৃষ্ণনগর, হাওড়া জেলার উলুবেড়িয়া, হুগলি জেলার চাঁপদানি ও রিষড়া, মুর্শিদাবাদ জেলার বহরমপুর এবং বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। উত্তরবঙ্গের মাল, জলপাইগুড়ি ও কালিয়াগঞ্জও এই বরাদ্দের তালিকায় অর্থ পেয়েছে।  

আরও পড়ুন ৩০২ কোটিতে ৬১৫টি রাস্তা, মমতায় মগ্ন হুগলি

রাজ্যের পুরনিগম বা বড় শহরগুলির তুলনায় ছোট ও মাঝারি পুরসভাগুলিতে আয় কম। তাই সৌন্দর্যায়নের কাজে তাদের রাজ্যের মুখাপেক্ষী থাকতে হয়। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই দশটি পুরসভাকে মোট ৯ কোটি ৭৪ লক্ষ ১৯ হাজার টাকা পাঠিয়েছে। পুরসভাগুলির সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এই টাকা সৌন্দর্যায়নের কাজে মূলত ব্যবহৃত হবে। কৃষ্ণনগর, মাল, বিষ্ণুপুরের মতো শহরগুলিতে পুরনো দিঘিগুলি বাঁধিয়ে তৈরি হবে ‘লাইট অ্যান্ড সাউন্ড’। এছাড়াও রাস্তা, আলো এবং নিকাশির কাজও করতে পারবে পুরসভাগুলি। একই সঙ্গে জানা গিয়েছে নিউটাউনের যে সব এলাকা পঞ্চায়েতের মধ্যে পড়ে গিয়েছিল সেই এলাকাগুলিকে পঞ্চায়েত থেকে বের করা কাজও শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে নিউটাউনকে পৃথক পুরসভার মর্যাদাও দেওয়া হবে।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে