নিম্নচাপের জেরে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের ওপর অবস্থান করছে। খুব ধীর গতিতে এগোচ্ছে নিম্নচাপ। তবে শক্তি হারাতে সময় লাগবে এই নিম্নচাপের। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,নিম্ন চাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে এখনো দমকা হাওয়া বইবে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। সমুদ্রে দমকা ঝোড়ো হাওয়া থাকায় মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি থাকছে।

মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি হবে । থাকবে মেঘলা আকাশ। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা(Kolkata), হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলায়। মাঝারী বৃষ্টির সম্ভাবনা বেশি।

বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি ক্রমশ পশ্চিমের দিকের জেলাগুলিতে বাড়বে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধ ও বৃহস্পতিবার।উত্তরবঙ্গেও বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। তারপরও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ওপরের দিকের পাঁচ জেলাতে। দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ি এবং কিছুটা উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে(North Bengal) জারি থাকবে। অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলাতে।

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১