আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্তকতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের এই মুহূর্তে অবস্থান হচ্ছে সাউথ ঝাড়খন্ড এবং সংলগ্ন এরিয়াতে। এর ফলে ৫ অক্টোবর অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, সেই সাথে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। উপকূলবর্তি জেলা মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হবে।

সেই সাথে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানের দু – এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।বাকি জেলা গুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নিম্নচাপ বুধবার একটু সরে গিয়ে আমাদের রাজ্যের কাছে চলে আসবে। ফলে বুধবার বেশি বৃষ্টি হবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম জেলায়। এই জেলাগুলিতে ভারি থেকে অতি ভারী বৃষ্টি ও বাকি জেলাগুলোতে অর্থাৎ সাউথ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।৫ অক্টোবর সমুদ্র উপকূল অবস্থিত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদীয়াতে মোটের উপরে দক্ষিণবঙ্গে ৩ তারিখ থেকে ৫ তারিখ অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা ।

এর পাশাপাশি সমস্ত জেলাতে ৬ অক্টোবর দক্ষিণবঙ্গের(South Bengal) জন্য বৃষ্টিপাত কমা শুরু হবে। উত্তরবঙ্গের জন্য ৩ তারিখ থেকে ৫ তারিখ সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে ৩ তারিখে একটু বেশি বৃষ্টি হবে দার্জিলিং ,কালিংপং, জলপাইগুড়িতে । এই জায়গা গুলি এবং ৪ অক্টোবর মালদা, দিনাজপুরে নর্থ এবং সাউথ ৫ অক্টোবর অতি ভারী বৃষ্টি হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলোতে শুধু ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে(North Bengal) ৭অক্টোবরের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে। টানা ৫ থেকে ৬ দিন বৃষ্টি হওয়াতে নদীর স্তর বাড়ার সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গে কিছু পাহাড়ে কিছু কিছু জায়গায় ভূমিধসের ও সম্ভাবনা থাকছে।

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১