দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে কবে জাঁকিয়ে শীত? বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিনিধি: জাঁকিয়ে শীত চলতি নভেম্বর মাসে পাবে না বঙ্গবাসী। শীতের কম্পন এখনো অনেকটা দুরস্ত। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, নিম্নমুখী তাপমাত্রা আর উর্ধ্বমুখী হবে না। তবে একদিনে একসঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা ছন্দপতন ঘটবে না।আগামী কয়েক দিন গোটা পশ্চিমবঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার বড় কোন পরিবর্তন নেই আগামী কয়েকদিন। সেই সাথে ন্যূনতম তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে। স্বাভাবিক থেকে ২ ডিগ্রী মত নিচেই রয়েছে, ন্যূনতম তাপমাত্রা।

ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গে উত্তর-পূর্ব দিক থেকে হাওয়া প্রবেশ করছে। কখনো উত্তর পূর্ব কখনো বা উত্তর-পশ্চিম দিক থেকে বঙ্গে শীতল হাওয়া প্রবেশ করছে। তার ফলে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন। এই মুহূর্তে ন্যূনতম তাপমাত্রা বিরাট পরিবর্তনের কোন আশঙ্কা নেই। যদিও কমে তাহলে ১ ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে। আমাদের রাজ্যে উত্তর-পশ্চিম দিক থেকে হাওয়া যখন প্রবেশ করছে পাটনা হয়ে সর্বপ্রথম পশ্চিমে জেলাগুলিতে প্রবেশ করছে। এরপর পুরুলিয়া(Purulia) হয়ে এগোতে থাকে।তার ফলে পুরুলিয়ায় ন্যূনতম তাপমাত্রা সব জায়গার তুলনায় কম। আপাতত জাঁকিয়ে শীতের আমেজ নভেম্বর মাসে পাওয়া যাবে না।

আবহাওয়াবিদদের মতে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে তাপমাত্রার পতন ঘটবে উল্লেখযোগ্যভাবে। বড়দিন থেকে বর্ষবরণের রাতে বঙ্গবাসী শীত অনুভব করতে পারে। কারণ দিল্লির মৌসুম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এবার যেহেতু গোটা দেশে বর্ষা(Rain) প্রয়োজনের তুলনায় বেশি হয়েছে তাই হাড় কাঁপানো শীত অনুভব হবে পূর্ব ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। এদিকে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। করে রাতে ও ভোরের দিকে যাতে ঠান্ডা না লাগে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে আমজনতাকে। না হলেই ঋতু পরিবর্তনের দরুন সর্দি-কাশি জ্বর ইত্যাদি রোগে আক্রান্ত হতে হবে সাধারণ মানুষকে।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ