আপাতত আর জাঁকিয়ে শীত পড়ছে না পশ্চিমবঙ্গে, ঘোষণা আবহাওয়া দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৪ ঘন্টার পশ্চিমবঙ্গের সবকটা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।শুধু ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের মালদা ,দার্জিলিং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে ঘন কুয়াশা থাকবে ।এছাড়া অন্যান্য জেলাগুলিতে দক্ষিণবঙ্গের ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা কুয়াশা(Fog) থাকার সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাচলের অধিকর্তা সোমনাথ দাস এই খবর জানান।

তিনি বলেন, ২৮ জানুয়ারি উত্তরবঙ্গের(North Bengal) দুটি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিংপং এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য কোন জেলাতেই আগামী সাতদিন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী সাত দিনে কলকাতায়(Kolkata) কোথাও কোন ঘন কুয়াশার সতর্কতা নেই। আগামী ৩ থেকে ৪ দিন পর সর্বনিম্ন তাপমাত্রায় তিন থেকে চার ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আপাতত গোটা পশ্চিমবঙ্গে জাঁকিয়ে আর শীতের(Winter) দেখা পাওয়া যাবে না।

আগামী সরস্বতী পুজোর পর আরো বেশ কয়েক দিন মাঝারি শীতের অনুভব বজায় থাকবে বঙ্গে। এবছরের মত জাঁকিয়ে শীত টাটা বাই বাই নিয়েছে বঙ্গ থেকে। তবে ভোরের দিকে কুয়াশার দাপট চলবে আগামী বেশ কয়েকদিন। যার দরুন ট্রেন-বিমান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। শুধু তাই নয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে বিভিন্ন এক্সপ্রেসওয়েগুলিতে ভোরের দিকে গাড়ির চালকদের কুয়াশার মধ্যে চলাচলে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

চুক্তিপত্র পাঠানো হয়েছে, ইস্টবেঙ্গলের নতুন কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস!

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র