দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃহস্পতিবার থেকে বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ,কমলা সর্তকতা জারি কলকাতা সহ একাধিক জেলায়

নিজস্ব প্রতিনিধি: ২০ ও ২১ মার্চ অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার হুগলি, বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ঝড়ো হাওয়া ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে। সেই সাথে থাকবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান । তিনি বলেন,২২ মার্চ শনিবার পুরুলিয়া, বীরভূম , বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।সেই সাথে থাকবে দমকা হাওয়া। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হওয়া। দুই ২৪ পরগনা ,মেদিনীপুর এই জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এই তিনটি জেলার শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

২২ মার্চ হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গের(North Bengal) অন্যান্য জেলা গুলিতে দু- এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।সেই সাথে থাকবে দমকা হাওয়া। ১৯ মার্চ বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২০ মার্চ, বৃহস্পতিবার কলকাতার সব জায়গাতেই হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।২১ মার্চ শুক্রবার কলকাতায় কমলা সর্তকতা(Orange Alert) জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে ।২২ মার্চ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।২৩ মার্চ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়(Kolkata)। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার উপকূলে সেই সঙ্গে বায়ুপ্রবাহ অনুকূলে রয়েছে ফলে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্য জুড়ে।

মৎস্যজীবীদের তাই সতর্ক করা হয়েছে। এ কদিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ সমুদ্র উত্তাল থাকবে। ফসলের ও ক্ষয়ক্ষতি হতে পারে, জল জমলে সমস্যা হতে পারে নিচু এলাকা গুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হলে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। সেই সময় মোবাইল ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের সমস্ত বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ অফ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে বজ্রপাতের সময়।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ