দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোমবার থেকে দুর্যোগ কেটে যাবে, রাজ্যের সব জেলায় তাপমাত্রা এক লাফে ৫ ডিগ্রি বৃদ্ধি পাবে

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে শনিবার সাত জেলায় ঝড় বৃষ্টির দাপট বেশি ছিল। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান ।তিনি বলেন, শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সাত জেলাতে ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা।

বীরভূম ,পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়াতে দু- এক পশলা দুর্যোগ এর আবহাওয়া হতে পারে। ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।কলকাতা সহ বাকি সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। ২৩শে মার্চ রবিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।২৪ শে মার্চ সোমবার দক্ষিণবঙ্গের(South Bengal) পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা।

উত্তরবঙ্গে(North Bengal) ২২ শে মার্চ শনিবার সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে মালদা, দক্ষিণ দিনাজপুর ,আলিপুরদুয়ার, কালিম্পং এই চার জেলাতে শিলাবৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে।২৩শে মার্চ রবিবার উত্তর বঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।২৪ শে মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা কমতে পারে।সোমবার থেকেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। সোমবার থেকেই মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। ক্রমশ তাপমাত্রা বাড়বে। বুধবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যেতে পারে উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলাতে।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ