দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার বইবে তাপপ্রবাহ ,জারি হলুদ সতর্কবার্তা

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে মেক্সিমাম তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি থেকে ৫ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,হট ওয়েদার কন্ডিশন জারি থাকবে দক্ষিণবঙ্গর জেলাগুলিতে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এই জেলাগুলিতে হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এই জেলাগুলিতেও তাপপ্রবাহর সম্ভাবনা রয়েছে। রবিবার পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর ২৪ পরগণায় এই চারটি জেলার তাপপ্রবাহ সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবারে পর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং – এ দু – এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে।দক্ষিণবঙ্গে আগামী ৭ দিনে শুষ্ক আবহাওয়া থাকবে ।বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের(North Bengal) জেলাতে শনিবার দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই চারটি জেলাতে দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার শুধুমাত্র দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতএব দক্ষিণবঙ্গে(South Bengal) রবিবার খুব প্রয়োজন না হলে সকাল ১১ টা থেকে বিকেল চারটের মধ্যে বাইরে না ফেরানোর পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে।

হালকা সুতির জামা পড়তে পরামর্শ দেওয়া হয়েছে। কোল্ডড্রিংস এবং কাঁটা ফল না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তায় প্রয়োজনে বের হলে অবশ্যই মাথায় টুপি, ছাতা অথবা চোখে সানগ্লাস এবং নাক মুখ কোন সুতির কাপড় দিয়ে ঢেকে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার ছুটির দিন। তাই বিকেল পাঁচটার আগে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। এই সময় কোন তেল মসলা জাতীয় খাবার থেকে দূরে থেকে সাধারণ খাবার খেলে শরীর –  স্বাস্থ্য ভালো থাকবে বলে জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ