দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুধবারও কলকাতা সহ দক্ষিণের ১০ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দরুন ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে। তিস্তা ভয়াল রূপ ধারণ করেছে। আর এর মধ্যেই ফের দুশ্চিন্তার সংবাদ শোনালো আলিপুর আবহাওয়া দফতর।আগামী ২৪ ঘণ্টায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, কলকাতা ,ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস মঙ্গলবার এই খবর জানান। তিনি বলেন, বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ,দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ,জলপাইগুড়ি, কালিম্পং- এ ভারী বৃষ্টি হবে।

আগামী কয়েক দিন উত্তরবঙ্গের(North Bengal) সর্বত্র বৃষ্টিপাত হবে। তবে ২ অগাস্ট থেকে ৪ অগাস্ট উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ওই সময়ের মধ্যে। বর্তমানে কলকাতায় মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলেও কোথাও কোথাও হঠাৎ বেশ কিছুক্ষণ বৃষ্টি হবে। বর্তমানে কোথাও শুষ্ক আবহাওয়া নেই। সর্বত্র বৃষ্টিপাত হবে। তবে মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা থাকছে না। বর্তমানে দক্ষিণবঙ্গের(South Bengal) ওপর মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত দুটি অবস্থান করছে। এরপর উত্তরের দিকে সরে যাবে আর তখন উত্তরবঙ্গে ২ থেকে ৪ অগাস্ট ভারী বৃষ্টিপাত শুরু হবে। গত ২৪ ঘন্টায় ৬৯.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়।

গত ১ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত কলকাতায়(Kolkata) বৃষ্টিপাত হয়েছে ৮৩৫.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। স্বাভাবিকের থেকে ২৯ শতাংশ বেশি। জুলাই মাসে অতিরিক্ত বৃষ্টি হয়েছে কলকাতায়। গত কয়েক বছরে তুলনায় কলকাতায় বৃষ্টির পরিমাণ এ বছর বেড়েছে। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে এবারের বর্ষার মৌসুমে। বুধ ও বৃহস্পতিবার মেঘাচ্ছন্ন আকাশ বেশীক্ষণ থাকবে না। মাঝেমধ্যে রোদের দেখা মিলবে। তবে এরই মাঝে কয়েক পশলা বৃষ্টি হঠাৎ হঠাৎ হবে কোথাও কোথাও।

Published by:

Share Link:

More Releted News:

ভোটা চলাকালীন বিএলও-কে মারধরের অভিযোগ, চাঞ্চল্য নারায়ণগড়ে

নাতি-নাতনিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক নেপাল মাহাত

নন্দীগ্রামে শেষবেলায় আক্রান্ত তৃণমূল,পিটুনি খেলেন পবিত্র’র বুথ এজেন্ট

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

ইভিএমে পদ্ম প্রতীকে কালির অভিযোগ, দ্রুত ব্যবস্থা সিআরপিএফের

শিলিগুড়িতে ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন গৌতম দেব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ