দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বঙ্গোপসাগরে নিন্মচাপ, মঙ্গলবার থেকে কলকাতা সহ একাধিক জেলায় শুরু হবে ভারী বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ। আর তার জেরে কলকাতায় মঙ্গলবার থেকে শুরু হবে বৃষ্টিপাত। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে নিন্মচাপ সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে(Bay Of Bengal)। এর প্রভাবে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোম থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের বাংলা ওড়িশা সীমান্তে সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কারণ সমুদ্র উত্তাল থাকবে। উত্তরবঙ্গে(North Bengal) মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বাড়ি বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি কলকাতা সহ বেশ কিছু জেলায় মঙ্গলবার থেকে বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে। যার গতিবেগ থাকবে ঘন্টায় ৩০থেকে ৪০ কিলোমিটার।

সোমবার রাত থেকেই একাধিক জেলায় দুর্যোগ শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার রাজ্যের দুই জেলা অর্থাৎ কলকাতা(Kolkata) ও হাওড়া জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে যার গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়। শনিবার থেকে দক্ষিণবঙ্গে(South Bengal) বৃষ্টির প্রভাব কমে গিয়েছিল। ফলে অস্বস্তিকর গরম বাড়ছিল। ইতিমধ্যে দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় এখনো অনেকে এলাকা জলে ডুবে আছে।

তার মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ এবং তার প্রভাবে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোথাও মাঝারি কোথাও বা ভারী বৃষ্টির পূর্বাভাস নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে চাষীদের মনে। সামনেই দুর্গাপুজো তার আগে অতিবৃষ্টিতে একাধিক জলাশয় ডুবে গিয়েছে। শস্য দানা থেকে ফুলের গাছ জল জমে পচে গিয়েছে। দুর্গা পুজোয় পদ্মফুল জবা এবং অন্যান্য ফুলের চাহিদা অনুযায়ী যোগান আবহাওয়ার উন্নতি না হলে কখনোই দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন ফুল চাষীরা। অপরদিকে জমিতে জল জমে যাওয়ায় ফসলের ক্ষতি যেমন হয়েছে তেমনি শাকসবজি ডুবে গিয়েছে। তাই পুজোর সময় কাঁচা নাজের বাজারে দাম বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নতুন করে বঙ্গোপসাগরে এই নিন্মচাপ তাই আতঙ্ক সৃষ্টি করছে ফুল চাষী ,মৎস্যজীবী ও সাধারণ চাষীদের মনে।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর সস্ত্রীক নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

সন্ধে ছয়টা পর্যন্ত প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ