দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি

নিজস্ব প্রতিনিধি:শুক্রবার,সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব – মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে প্রচুর জলীয় বাষ্পে ঢুকছে রাজ্যে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,দক্ষিণবঙ্গে(South Bengal) আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস।

সঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কমবে উইকেন্ডে। শুক্রবার ,সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হাওড়া ,দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব – পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সম্ভাবনা থাকবে উপকূল ও সংলগ্ন জেলাতে।

উত্তরবঙ্গে(North Bengal) আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জেলায়। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের জেলায় হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া দার্জিলিং, কালিম্পং, ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু-একদিন ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে,ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা মৌসম ভবনের। ভারতীয় মৌসম ভবন তাদের সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যারফলে পূর্ব ও দক্ষিণ ভারতের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হবে। যার মধ্যে রয়েছে উপকূলীয় অন্ধ্র প্রদেশ, দক্ষিণ ছত্তিশগড়, দক্ষিণ ওড়িশা, তেলেঙ্গানা এবং দক্ষিণ কর্ণাটক। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশ সহ পশ্চিম হিমালয় অঞ্চলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ