আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

নিজস্ব প্রতিনিধি: সোমবার গণনার দিন কলকাতা সহ বঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝড়ো হাওয়া বইবে। তার সঙ্গে হবে বজ্রপাত ও বৃষ্টি । শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানিয়েছেন। তিনি বলেন,দক্ষিণবঙ্গে (South Bengal)শুক্রবার বৃষ্টিপাত কমবে৷ বেশি বৃষ্টি হতে পারে নদিয়া, বীরভূমে৷ শনিবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বেশি বৃষ্টিপাত হতে পারে। ৩ তারিখ রবিবার থেকে তীব্রতা বাড়বে বৃষ্টিপাতের। বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রামে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভবানা। ৩-৫ মে পর্যন্ত বাড়বে বৃষ্টিপাত৷ ঝড়ের তীব্রতাও বাড়বে। কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় শনিবার হালকা বৃষ্টি হতে পারে।

তবে ৪ তারিখ সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও দমকা হাওয়া বাড়বে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না৷ কলকাতায়(Kolkata) শনিবার তাপমাত্রা কিছুটা বাড়বে। খুব একটা তাপমাত্রা বাড়বে না।উত্তরবঙ্গের(North Bengal) জেলায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে দুই দিনাজপুর ও মালদাতে। এখানে বইবে দমক হাওয়া। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ৷ আগামী চার- পাঁচদিন বৃষ্টিপাত বাড়বে৷ বজ্রবিদ্যুৎ-এর সতর্কতা জারি মালদাতে৷ দার্জিলিং ও কালিম্পং, জলপাইগুড়িতেও বৃষ্টিপাতের সতর্কতা জারি। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ দমকা হওয়ার দরুন সমুদ্রের ঢেউ উত্তাল থাকবে। তাই সোমবার পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার ২০২৬-এর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে ওই দিন কলকাতা শহরে দুর্যোগের সর্তকতা জারি করা হয়েছে। বজ্রপাত বৃষ্টি ঝড়ো হওয়া ইত্যাদি যেমন থাকবে তেমনি বজ্রপাত হলে রাস্তায় থাকা বিভিন্ন দলের সমর্থকদের গণনা কেন্দ্রের বাইরে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গোটা বঙ্গ জুড়েই রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের সর্তকতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই গত দুদিনের ঝড়-বৃষ্টিতে বহু জাগায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ পড়ে গিয়েছে। ফসলের ক্ষতি হয়েছে। আবার বঙ্গে ধেয়ে আসছে ৭২ঘন্টা ব্যাপি দুর্যোগ।

Published by:

Share Link:

More Releted News:

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ, ধ্বংসস্তূপের নীচে আটকে বেশ কয়েকজন শ্রমিক

আবার ইডির তলব রথীন ঘোষকে, ভোট গণনার পরই হাজির হতে হবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ