কুয়াশা মোড়া সকালে ঘুম ভাঙল কলকাতার! বঙ্গে আবারও বৃষ্টি

পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে এদিন থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রামে বজ্রগর্ভ মেঘ সহ বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরের জেলাগুলিতেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: পারা চড়া শুরু হয়েগিয়েছিল মঙ্গলবার থেকেই। বুধ সকালে তা আরও চড়ল। এদিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের তুলনায় কার্যত ২ ডিগ্রি বেশি। একই সঙ্গে এদিন থেকেই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। উত্তরবঙ্গেও এদিন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামিকাল থেকে শুরু হবে বৃষ্টি। আবহাওয়া দফতর গাঙ্গেয় বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিলেও কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কোথাও কোথাও ঝড়ও হতে পারে। সম্ভাবনা থাকলে শিলাবৃষ্টিরও।

বুধবার সকালে কলকাতায় তো বটেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশা দেখা যাচ্ছে। যার জেরে যানবাহনের গতি কমেছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ঘন কুয়াশার চাদর সরে যাবে বলেই আবহাওয়া দফতর জানিয়েছে। সেই সঙ্গে এদিন থেকে পারা আরও চড়বে বলেই তাঁদের অভিমত। পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে এদিন থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রামে বজ্রগর্ভ মেঘ সহ বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়ি জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মতো নীচের দিকে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম