লাদাখ ধসে হত বাঙালি জওয়ানের দেহ কলকাতা থেকে খড়গপুরের পথে

বিমানবন্দর চত্বরে সেনা বাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। তারপর শবদেহগাড়ি রওনা দেয় জওয়ানের বাড়ি খড়গপুরের উদ্দেশ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি জওয়ানের দেহ ফিরল কলকাতায়। লাদাখের পথ দুর্ঘটনায় নিহত বাপ্পাদিত্য খুটিয়া। তাঁর কফিন বন্দি দেহ রবিবার সকালে পৌঁছায় কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর চত্বরে সেনা বাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। তারপর শবদেহগাড়ি রওনা দেয় জওয়ানের বাড়ি খড়গপুরের উদ্দেশ্যে। জওয়ানের নিজের এলাকাতেই শেষকৃত্য সম্পন্ন হবে।

গত শুক্রবার লাদাখ যাওয়ার পথে ধস নামায় উল্টে গিয়েছিল সেনা জওয়ানদের একটি বাস। তুরতুক সেক্টরের মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৭ জওয়ান। তাঁদের মধ্যে ১ জওয়ান (Army) খড়গপুরের। হতের নাম বাপ্পাদিত্য খুটিয়া (৩২)। ঘরের ছেলের প্রাণ হারানোর (Dead) খবরে খড়্গপুর (Kharagpur) জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বাড়িতে কান্নার রোল। 

বাপ্পাদিত্য গত ২০০৯ সালে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। ২৭ এপ্রিল বাড়ি এসেছিলেন তিনি। ১ মাস ছুটি কাটিয়েছিলেন।  তারপর ফের রওনা দিয়েছিলেন কর্মস্থলে। গুজরাট গিয়েছিলেন তিনি। তারপর পোস্টিং হয়েছিল সিয়াচেনে। এরপর সেনা বাসে করে  লাদাখের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাপ্পাদিত্য। সেই সময় পাহাড়ে ধস নামে। আর তার জেরেই নদীতে পড়ে যায় বাসটি। ঘটনায় প্রাণ হারান ৭ জওয়ান। গুরুতর জখম আরও ১৯ জন। ওই সেনা বাসে মোট ২৬ জওয়ান ছিলেন। 

 আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে পর্তারপুরে ফিল্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে হেলিকপ্টারে করে তাদের চান্ডিমন্দির কম্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। বাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল, আহত জওয়ানদের সুস্থ করে তুলতে চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

খড়গপুরে সেনার প্রাণ হারানোর খবর আসতেই এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত জওয়ানের বাড়িতে রয়েছেন তাঁর বাবা, মা, স্ত্রী ও ১১ মাসের শিশুকন্যা।

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকাকে জড়িয়ে ধরে চুমু শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়