মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেলগেটে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। একই সঙ্গে রেলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। ফলে প্রত্যেক মৃতের পরিবার মোট ১৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ।

শুক্রবার সকাল ঠিক ৭টা নাগাদ বহরমপুর থানার কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের ২৪এ/২ নম্বর রেলগেটে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় একটি স্কুলের পুলকার। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে  চারজন পড়ুয়া ও এক প্রবীণ ব্যক্তির। আহতদের মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের সামনে সকাল থেকেই উদ্বিগ্ন আত্মীয়দের ভিড়। আহত তিন পড়ুয়া এবং পুলকারের চালক চিকিৎসাধীন। এমার্জেন্সির বাইরে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। কেউ কান্নায় ভেঙে পড়েছেন, কেউ আবার নির্বাক হয়ে চিকিৎসকদের খবরের অপেক্ষায়। ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে ছিলেন বদরুন্নেসা বিবি। তাঁর নাতি, তৃতীয় শ্রেণির ছাত্র ইশানুর রহমানও ওই পুলকারে ছিল। তিনি বলেন, ‘ছোট ছেলে। স্কুলে যাচ্ছিল। কী ভাবে যে দুর্ঘটনা হয়ে গেল! ওর অবস্থা খুব একটা ভালো নয়’।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একটি ট্রেন চলে যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হলেও অন্য লাইন দিয়ে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার আসার আগে গেটটি আর বন্ধ করা হয়নি। সেই সময় রেললাইন পার হওয়ার চেষ্টা করে পুলকারটি। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় গাড়িটি ছিটকে যায়। স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের গাফিলতির কারণেই এই প্রাণহানি। ইতিমধ্যেই কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের লেভেল ক্রসিংয়ের গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিয়েছে রেল। সাসপেন্ড করা হয়েছে সুপারভাইজারকেও। গোটা ঘটনার তদন্তের জন্য সাত সদস্যের টিম গঠন করেছে পূর্ব রেল।

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ