BGBS 2025: বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে টাটা গোষ্ঠী, জানালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গুর পর্বের তিক্ততা দূরে সরিয়ে রেখে বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে টাটা গোষ্ঠী। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিনিয়োগের স্বার্থে রাজ্য সরকার যে সব শিল্প সংস্থাকেই স্বাগত জানাতে প্রস্তুত তাও জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এদিন থেকেই শুরু হয়েছে দু’দিনব্যাপী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। ওই বাণিজ্য সম্মেলনে দেশ-বিদেশের প্রতিনিধিদের পাশাপাশি হাজির রয়েছেন ২০ দেশের রাষ্ট্রদূত। এদিন সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, রিলাযেন্স কর্ণধার মুকেশ আম্বানি, জিন্দল গোষ্ঠীর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দল আইটিসির চেযারম্যান সঞ্জীব পুরী-সহ শিল্পজগতের দিকপালরা। প্রত্যেকেই বাংলায় শিল্পবান্ধব পরিবেশের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন।

দেশ ও বিদেশের শিল্পপতিদের কাছে বাংলার শিল্পবান্ধব পরিবেশের ছবি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় এখন আর কথায়-কথায় লোডশেডিং হয় না। বিদ্যু‍ৎক্ষেত্রের আমূল বদল ঘটেছে। ২০১১ সালের পর বাংলায় আর ধর্মঘট হয় না। কর্মনাশা পরিবেশ ঘুচিয়ে ফিরেছে কর্মসংস্কৃতি। তাই দেশের অন্যান্য রাজ্যের তুলনায় শিল্পপতিরা এখানে বিনিয়োগ করতে স্বাচ্ছ্বন্দ্যবোধ করেন।’

গত কয়েক বছর ধরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে বিরোধীদের লাগাতার কটাক্ষেরও মোক্ষম জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ‘অনেকেই প্রশ্ন তোলেন, কী হবে এই সম্মেলন করে? অথচ আমাদের দেখাদেখি অন্য সব রাজ্যও এই ধরনের সম্মেলন করছে। আর তাছাড়া পরবর্তী প্রজন্মের জন্য এই সম্মেলন জরুরি।’ বাংলায় শিল্পের জোয়ার বইছে দাবি করে মমতা বলেন, ‘ডানকুনি-কোচবিহারের মধ্যে ফ্রেট করিডর রয়েছে। রাজ্যে ২০০টি আইটি পার্ক রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) তালুকও তৈরি হচ্ছে।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়