২১ থেকে ২৩ নভেম্বর রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বুধবার শিল্পপতি ও বিভিন্ন দফতরের কর্তা ও আধিকারিকদের নিয়ে নবান্নে (Nabanna) উচ্চ পর্যায়ের শিল্প বৈঠকে এ কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২১ নভেম্বর থেকে রাজ্যে শুরু হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই বিজিবিএস (BGBS) বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট চলবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার শিল্পপতি ও বিভিন্ন দফতরের কর্তা ও আধিকারিকদের নিয়ে নবান্নে (Nabanna) উচ্চ পর্যায়ের শিল্প বৈঠকে এ কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, রাজ্যে আগামী নভেম্বর মাসে শুরু হবে তিন দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ২১ নভেম্বর থেকে শুরু হয়ে টানা তিন দিন চলবে এই সম্মেলন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রচারে ৪ থেকে ৫ রাজ্যে রোড শো করার ভাবনা রাজ্য সরকারের। পাশাপাশি এ রাজ্যে যে সমস্ত চাষের অযোগ্য জমি পড়ে রয়েছে শিল্পের জন্য সেগুলি অধিগ্রহণের চেষ্টা করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। শিল্পের জন্য ৮ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে বলেও এদিন বৈঠকে আলোচিত হয়।

বুধবার শিল্প বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়, অভিনেতা দেব, অভিনেতা রাজ চক্রবর্তী, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, পর্যটন দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী-সহ বহু শিল্পপতি। বৈঠকে মুখ্যসচিব জানান, বীরভূমের দেউচা পাচামি কয়লা খনিতে চলতি বছরে মাইনিং শুরু করার চেষ্টা করা হচ্ছে। কাজ পুরোদমে চলছে দেউচা পাচামিতে। দেউচা পাচামিতে কয়লা উত্তোলন শুরু হলে রাজ্যের প্রয়োজন মিটিয়েও কয়লা উদ্বৃত্ত থাকবে।

সাড়ে তিন বছরের শিশুকে শারীরিক যৌন নির্যাতনের অভিযোগ, আটক যুবক

দু’মাস ধরে নিখোঁজ, ক্যালিফোর্নিয়ার খাল থেকে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধার দেহ

মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে আহত ৪

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন নির্যাতনের ছবি, পরদিনই রহস্যমৃত্যু বধূর! কাঠগড়ায় স্বামী

‘পঞ্জাবিদের লড়াই করা নিয়ে জ্ঞান দেবেন না’, আরশোলাদের তোপ দিলজিৎ দোসাঞ্জের

প্রসিদ্ধের চোট, নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের আগে ভারতীয় দলে বড় বদল

শিয়ালদহের বিখ্যাত রাজুদার পকেট পরোটার দোকানে খাদ্য সুরক্ষা দফতরের হানা, কী কারণে তল্লাশি?

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হুথি বিদ্রোহীদের, কেমন আছেন সরকারি কর্মীরা?

ভারতের নিজস্ব ‘জিপিএস’ আরও শক্তিশালী করতে মহাকাশে বিশেষ স্যাটেলাইট পাঠাল ইসরো

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সর্তকতা