গঙ্গাসাগর মেলার ভিড় সামলাতে দেড় হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ ভারত সেবাশ্রমের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর পশ্চিমবঙ্গ সহ গুজরাত, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গাসাগর মেলায় যোগ দিতে আসেন। এই বিশাল জনসমাগমে ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে তীর্থযাত্রীদের সুরক্ষা সব মিলিয়ে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রশাসনের কাছে। এবছর যেহেতু কুম্ভ মেলা নেই তাই গঙ্গাসাগর মেলায়(Gangasagar Mela) উল্লেখযোগ্য ভিড় হবে এমনটাই অনুমান প্রশাসনের। দুর্ঘটনা এড়াতে এবং প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দিতে এবছর গঙ্গাসাগর মেলায় বড় পরিসরে প্রস্তুতি শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ(Bharat Sevashram Sangha)।

সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বুধবার কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এবছর ১৫০০-রও বেশি প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক থাকছে মেলায়। ইতিমধ্যেই এই স্বেচ্ছাসেবকেরা সাগর সৈকতে কাজ শুরু করেছেন। তীর্থযাত্রীদের সঠিক পথে গাইড করা, পাশাপাশি ভিড়ের চাপে কেউ বিপদে পড়লে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়াই তাঁদের মূল দায়িত্ব।

তিনি আরও জানান, সাগরে নামার সময় লাইফ জ্যাকেট ব্যবহারে মানুষকে উৎসাহিত করা হবে। কেউ যদি ভুলবশত স্রোতে ভেসে যান, তাঁদের উদ্ধার করে নিরাপদে ফেরাতে বিশেষ টিম প্রস্তুত থাকবে। এ ছাড়াও এবছর তীর্থযাত্রীদের জন্য ৫০০০-এরও বেশি রাত্রিবাসের ছাউনি এবং ২০০টিরও বেশি সুলভ প্রাথমিক চিকিৎসা কেন্দ্র খোলা হচ্ছে।অসুস্থ তীর্থযাত্রীদের দ্রুত হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থাও করা হচ্ছে। একাধিক অ্যাম্বুল্যান্স সার্ভিস সারাক্ষণ প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। প্রতিদিন লক্ষাধিক মানুষের জন্য বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণের পরিকল্পনাও রয়েছে সংঘের।ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ শৃঙ্খলা ও সহযোগিতার মাধ্যমে ভক্তদের গঙ্গাসাগর তীর্থযাত্রা আরও নিরাপদ ও নির্বিঘ্ন করাই তাদের লক্ষ্য।

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েও বেরিয়ে এলেন কুণাল, তুললেন বিস্ফোরক অভিযোগ

‘অভিষেকের আইনজীবী কে?’ বিচারপতির প্রশ্নেই এজলাসে থতমত কল্যাণ

ফেলে দেবেন না কাঁঠালের বীজ! বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁঠাল দানার ভর্তা

আত্মঘাতী যুগল, গাছ থেকে উদ্ধার ঝুলন্ত মরদেহ, কেন এই চরম সিদ্ধান্ত?

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

কাটল আইনি জট! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘Jana Nayagan’, কবে মুক্তি পাচ্ছে বিজয়ের ছবি?

হঠাৎ মিষ্টি খেতে মন চাইছে? অল্প সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘কুনাফা’

হাজিরা এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

মামলার ডিজে বাজছে, সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে থানায় ফের অভিযোগ

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় মোড়, সোনমকে নিয়ে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

একুশে জুলাইয়ে রাস্তা আটকে সভা! আদালত অবমাননার মামলায় মমতার কাছে হলফনামা চাইল হাইকোর্ট