এই মুহূর্তে

স্ট্র্যান্ড রোড থেকে বিপুল পরিমাণ অস্ত্র-কার্তুজ সহ গ্রেফতার বিহারের নালন্দার বাসিন্দা

নিজস্ব প্রতিনিধি: ডালহৌসি চত্বরের ব্যস্ত স্ট্র্যান্ড রোড থেকে উদ্ধার হল তিনটি দেশি পিস্তল ,দুটি সাত এমএম পিস্তল, চারটি ম্যাগাজিন , ১৮ টি ৮ এম এম কর্তুজ, ২২ টি ৭.৬৫ এমএম কার্তুজ। গ্রেফতার বিহারের নালন্দার বাসিন্দা। নাম মোহাম্মদ ইউসুফ।

পুলিশ জানিয়েছে, ধৃত মোহাম্মদ ইউসুফের বাড়ি বিহার রাজ্যের নালন্দা জেলার(Nalanda District) শেখানা গ্রামে। গোপন খবরের ভিত্তিতে বুধবার এসটিএফ(STF) এর অফিসার বিকাশ মিঞ্জ ওই ভিন রাজ্যের অস্ত্র পাচারকারীকে পূর্ত দফতরের একটি শৌচালয়ের পাশ থেকে আটক করে।  তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় তিনটি দেশি আগ্নেয়াস্ত্র, দুটি 7 এমএম পিস্তল, চারটি ম্যাগাজিন 18 টি 8mm কার্তুজ এবং ২২ টি ৭ .৬৫ এম এম কার্তুজ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৫(১ বি) (এ) ২৯ বেআইনি অস্ত্র লেনদেন আইন ও ৬১ (২) বিএনএস ধারায় মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ অস্ত্র বিহার থেকে ওই পাচারকারী কোথায় নিয়ে যাচ্ছিল তা জানতে পুলিশ তদন্ত করছে। এই চক্রে আর কারা যুক্ত আছে এবং কিভাবে সেই অস্ত্র বিহার থেকে নিয়ে এল তা জানতে তাকে জেরা করা হচ্ছে। নির্বাচনী দফতরের থেকে অনতি দূরে বিধানসভা নির্বাচনের আগে শহরের বুকে ভিন রাজ্যের অস্ত্রকারীর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কলকাতা শহরে।

এর পাশাপাশি শহরের বুক থেকে উদ্ধার হয়েছে ১৫ লক্ষ টাকা। কলকাতা বন্দর এলাকার পশ্চিম পোর্ট থানা এলাকার হাইড রোডে(Hide Road) নাকা তল্লাশিতে একটি গাড়িকে সন্দেহ হলে তাতে তল্লাশি চালানো হয়। ওই গাড়িটির নম্বর ডব্লু বি – ০৮জে ৩২৬১। এই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা গাড়ি চালক সদুত্তর দিতে পারেন নি। ওই বিপুল পরিমাণ লক্ষ লক্ষ টাকা আটক করেছে নাকা তল্লাশি তে থাকা অফিসাররা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় দুর্যোগ শুরু ,ফের লাল ও কমলা সর্তকতা জারি

হাতে নগদ ৭৫,৭০০ টাকা, পাঁচ বছরে মমতার সম্পদের পরিমাণ বাড়ল না কমল?

মনোনয়নের দিন থেকে ভোটপ্রচারের শুভ সময়, প্রার্থীদের বলে দিচ্ছেন জ্যোতিষীরা

জামিন মঞ্জুর সুদীপ্ত সেনের, ১৩ বছর পর জেলমুক্তি সারদা কর্তার

‘‌আবার আমরা সুপ্রিম কোর্টে যাব’‌, মনোনয়ন পেশ করেই সুর সপ্তমে মমতার

ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ