শুভেন্দুর ‘মহাজোটের’ ডাকে সাড়া দিলেন না বিমান বসু

বৃহস্পতিবার বিকেলেই তৃণমূলের বিরুদ্ধে মহাজোট গড়ার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসকে হঠাতে বৃহস্পতিবার বিকেলেই ‘মহাজোট’ এর ডাক দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ঘন্টা খানেকের মধ্যেই বিজেপির সঙ্গে জোটে যাওয়ার সম্ভাবনা খারিজ করে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু। আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘শুভেন্দু কী বলেছেন তাতে কিছু যায় আসে না। আমাদের লড়াই তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে। তৃণমূলকে হঠাতে বিজেপির সঙ্গে একই কর্মসূচিতে সামিল হওয়ার কোনও প্রশ্ন নেই। ধর্মনিরপেক্ষ ও সমমনোভাবাপন্ন দলগুলিকে নিয়েই আমরা লড়ব।’

বঙ্গ বিজেপির একার পক্ষে যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চালানো সম্ভব নয় তা বুঝতে পেরে গত কয়েক মাস ধরেই সিপিএম ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ার ডাক দিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদার। আলিমুদ্দিনকে পাশে পেতে বিমান বসু সহ সিপিএম নেতৃত্বের দরাজ প্রশংসা শোনা গিয়েছে শিশির অধিকারীর পুত্রের কণ্ঠে। এদিনও বিমান বসুর প্রশংসা করেছেন শুভেন্দু। বর্ষীয়ান সিপিএম নেতা যে নিজের হাতে নিজের কাপড় কাঁচেন সেই পুরনো গল্প নতুন করে শুনিয়েছেন। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে উচ্ছেদে মহাজোটের ডাকও দিয়েছিলেন।

শুভেন্দুর সেই ‘মহাজোটের’ ফাঁদে অবশ্য পা দিতে চাননি বিমান বসু। তাঁর কথায়, ‘বিজেপি পরিচালিত হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মাধ্যমে। আরএসএসের সঙ্গে বারবর লড়াই করে আসছে সিপিএম। ফলে আরএসএস পরিচালিত বিজেপির সঙ্গে এক কর্মসূচিতে সামিল হওয়ার প্রশ্নই নেই।’ নিয়োগ দুর্নীতি মামলায় দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর স্ত্রীর নাম জড়িয়েছে। এমনকী তাঁর বিরুদ্ধেও চিরকূটে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। এ বিষয়ে বিমান বসুর বক্তব্য, ‘তদন্ত করা হোক। তদন্তে দোষী সাব্যস্ত হলে জেলে যাব। জেলে যেতে আমরা ভয় করি না।’

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

সুবর্ণ সুযোগ, মাত্র ৭,২৪৯ টাকায় মিলছে 32MP ক্যামেরার Realme স্মার্টফোন

শনি-চন্দ্রের মিলনে তৈরি বিষ যোগ, ৩ রাশির জীবনে নেমে আসছে ভয়ঙ্কর বিপদ!

শনির রাশিতে রাহুর গোচর, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা