জিটিএ-এর আর্থিক কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিমল গুরুঙের

Share:

নিজস্ব প্রতিনিধি : জিটিএ প্রশাসনের আর্থিক কেলেঙ্কারি নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুঙ। চিঠিতে জিটিএ-এর অধীনে থাকা পর্যটন বাংলোগুলি অত্যন্ত বেশি দামে বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলেছেন বিমল গুরুঙ।

এদিন মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ জানিয়েছেন, জিটিএ-এর অধীনে থাকা ৯টি পর্যটন বাংলো একজন ব্যক্তিকে বিক্রি করে দেওয়া হয়েছে। অত্যন্ত কম দামে এই বাংলোগুলিকে বিক্রি করা হয়েছে। যেখানে প্রতিটি বাংলোর দাম ৪ লক্ষ ২৫ হাজার টাকা, সেখানে এই বাংলোগুলিকে ৩৮ লক্ষ ৫০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। এরজন্য কোনও নিলাম প্রক্রিয়া ডাকা হয়নি। নির্দিষ্ট পদ্ধতি না মেনেই এই সব বাংলোগুলিকে বিক্রি করা হয়েছে।

সম্প্রতি একটি ইংরাজি দৈনিকে প্রকাশিত হয়েছে, দার্জিলিং মোড়ে জিটিএ-এর একটি বাড়িকে ৫০ লাখ টাকায় হস্তান্তরিত করা হয়েছে। তিন বছরের জন্য এই বাড়িটিকে হস্তান্তরিত করা হয়েছে। সংবাদপত্রে প্রকাশিত এই খবরের প্রসঙ্গও চিঠিতে তোলেন বিমল গুরুঙ। তাঁর মতে, এই বাড়িটির হস্তান্তর প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম মেনে হয়নি। প্রতি বছর ওই বাড়িটিকে হোটেল হিসাবে ভাড়া দিয়ে তিন কোটি টাকা পাওয়ার কথা। কিন্তু সেই টাকা জিটিএ-এর কোষাগারে আসবে না। এরফলে প্রবল আর্থিক দুর্নীতির আশঙ্কা রয়েছে জিটিএ কর্তৃপক্ষের। পাশাপাশি জিটিএ সভাপতি অভিযোগ করেছে, জিটিএ কর্তৃপক্ষ আগামীদিনে বাংলোগুলিকে বেসরকারি সংস্থাকে দিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এরপরই মুখ্যমন্ত্রীর কাছে পুরো বিষয়টি হস্তক্ষেপের দাবি তুলেছেন তিনি।  একইসঙ্গে জবরদখল রুখতে মুখ্যমন্ত্রী যেভাবে ব্যবস্থা নিয়েছেন, তার প্রশংসা করতেও শোনা যায় বিমল গুরুঙকে। 

 

 

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার করলেন রবিউল

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু