বিধানসভায় বিধান রায়ের জন্মদিনে গরহাজির বিজেপি, কটাক্ষ স্পিকারের

বিধানচন্দ্র রায়ের ১৪০ তম জন্মদিবসের বিশেষ অনুষ্ঠানে বিধানসভায় গরহাজির বিজেপি। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানচন্দ্র রায়ের ১৪০ তম জন্মদিবসের বিশেষ অনুষ্ঠানে বিধানসভায় গরহাজির বিজেপি। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি বিধায়কদের এই ধরণের আচরণে ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন। আবার মৃত্যুদিনও একই তারিখে। এদিন বিধানসভায় তাঁকে শ্রদ্ধা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বাংলার রূপকারকে। বিজেপি বিধায়কদের এদিন এই অনুষ্ঠানে গরহাজিরা নিয়ে স্পিকার বলেন, ‘বাংলার রূপকারের জন্মদিনেও নেই বিরোধীরা। বিধান রায়ের উচ্চতা ওঁরা বুঝতে পারছেন না। বিধান রায় আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এক করা ঠিক নয়। অতীতে এই ধরনের অনুষ্ঠানে বিরোধীরা থাকতেন। হয়তো শ্যামাপ্রসাদের জন্মদিন পালনের দিন ওঁরা থাকবেন। কিন্তু বিধান রায় বিধান রায়ই বা জ্যোতি বসু জ্যোতি বসুই। তাঁদের যে উচ্চতা তাঁর সঙ্গে কি শ্যামাপ্রসাদের তুলনা চলে? আমি রাজনীতির কথা বলছি না। শ্যামাপ্রসাদের ভূমিকা সকলেই জানেন।’  তবে এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) বলেন, ‘সরকারি অনুষ্ঠানে শ্রদ্ধা না জানালে, শ্রদ্ধা জানানো হয় না, এটা ঠিক নয়। বিজেপি জানে মনীষীদের কীভাবে শ্রদ্ধা জানাতে হয়। তৃণমূলের থেকে শিখব না। স্পিকার আসলে একটি বিশেষ চশমা দিয়ে বিজেপিকে দেখেন।’

এদিন বিধানসভা ভবনে বিধানচন্দ্র রায়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিধান রায়ের বক্তৃতা সংকলন হবে। বিধানসভার মিউজিয়ামেই রাখা হবে সেই সংকলন। পাশাপাশি বিধানসভার মিউজিয়াম তৈরির কাজও শেষ বলে জানা তিনি। সেটি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই সময় সেই সংকলন প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা