নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায় ফের দেহ উদ্ধারকে ঘিরে ছড়াল চাঞ্চল্য। নারকেলডাঙায় একটি বহুতল আবাসন থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে।  লেক ডিস্ট্রিক আবাসনের বিএল-১ (BL-1) বিল্ডিংয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই একটি বিকট শব্দ শুনতে পান আবাসনের বাসিন্দারা। শব্দের উৎস খুঁজতে নিচে নেমে এসে তাঁরা দেখতে পান, বিল্ডিংয়ের নিচের কার্নিশে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে ফুলবাগান থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি একজন ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।   আর্থিক সমস্যা নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।  

আরও পড়ুন:  বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ছাদ থেকে পড়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা আবাসনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। মৃত্যুর আগে ওই ব্যক্তি কোথায় ছিলেন, কারও সঙ্গে দেখা করেছিলেন কি না, কিংবা তাঁর গতিবিধি কী ছিল  সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক পরিস্থিতি এবং আর্থিক সমস্যার কোনও যোগ রয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে। 

 

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!