Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাত সকালে নিউটাউনের হাতিয়াড়ায় পুকুরে উদ্ধার ২ বালকের দেহ

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খেলার পর পুকুরে স্নান করতে নেমেছিল দুই নাবালক, তারপর ডুবে যায়। অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিল দুই বালক(Missing Boys)। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি তাদের। শনি সকালে সেই দুই বালকেরই মৃতদেহ উদ্ধার হল পুকুর থেকে। কীভাবে ওই দুই বালকের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কলকাতা(Kolkata) লাগোয়া সকালে নিউটাউনের(Newtown) হাতিয়ারা(Hatiyara) মাঝের পাড়ায়। মৃত দুই বালক হল মহম্মদ সোহেব(৭) ও রমজান আলি(১০)। সোহেব থাকে নারকেলডাঙা এলাকায় এবং অন্যজনের বাড়ি লেকটাউন থানার দক্ষিণদাঁড়ি এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খেলার পর পুকুরে স্নান করতে নেমেছিল দুই নাবালক, তারপর ডুবে(Drowned) যায়। যদিও এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ।

জানা গিয়েছে, সোহেব ও রমজানের বাড়ির লোকেদের দাবি, হাতিয়ারা পীর সাহেব মোড় এলাকাতেই বন্ধুদের সঙ্গে নিত্যদিন খেলে ওই দুইজন। শুক্রবারও খেলছিল। কিন্তু সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করেন তাঁরা। না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন। রাতে পুলিশের পক্ষ থেকে এলাকায় খোঁজ চালানো হলেও খোঁজ মেলেনি তাদের। এদিন অর্থাৎ শনিবার সকালে নিউটাউনের হাতিয়ারা মাঝের পাড়ার একটি পুকুরে দু’টি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা খবর দেয় ইকো পার্ক থানায়। ইকো পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তবেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। তবে জলে ডুবে মারা গেলেও সেই ঘটনা কেন এলাকার কারও চোখে পড়ল না, সেই প্রশ্নও উঠেছে।

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৪২০ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের