হরিদেবপুরে নির্মীয়মাণ বহুতলের নীচ থেকে উদ্ধার যুবকের দেহ, ঘনীভূত রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্মীয়মাণ বহুতলের নীচ থেকে উদ্ধার হল যুবকের দেহ। যুবকের রহস্যমৃত্যু ঘিরে এলাকায় ছড়ায় প্রবল চাঞ্চল্য। প্রাথমিক তদন্তে অনুমান নির্মীয়মান বহুতল থেকে পড়ে গিয়েই যুবকের মৃত্যু হয়েছে। কিন্তু তার পরিবারের দাবি এই ঘটনা কখনওই দুর্ঘটনা হতে পারে না। তাঁদের বক্তব্য যুবককে খুন করা হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলীর হরিদেবপুর থানা এলাকার ডায়মন্ড পার্কে।

এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। ওই যুবক নির্মীয়মান বহুতলে কেন উঠেছিল তা এখনও পরিষ্কার নয়। মঙ্গলবার রাত থেকে ১৮ বয়সী ওই যুবক নিখোঁজ ছিলেন। বুধবার দুপুর বেলায় পরিবার খবর পায় যে একটি নির্মীয়মান বহুতলের নিচে পড়ে রয়েছে যুবকের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবককে বহুতলে নিয়ে আসা হয়েছিল হত্যার পরিকল্পনা করেই। আবার এমনও হতে পারে সে নিজেই এসেছিল, তারপর দুর্ঘটনাবশত নীচে পড়ে গিয়েছিল। তবে পরিবার যে খুনের দাবি তুলেছে তাও উড়িয়ে দিচ্ছে না কলকাতা পুলিশ। আপাতত দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে এম আর বাঙ্গুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য। নির্মীয়মান বহুতলটিতে চিরুণি তল্লাশি চালাচ্ছে পুলিশ। আশা করা যাচ্ছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর অনেক কিছুই স্পষ্ট হবে।

সম্প্রতি হরিদেবপুরে ঘটে গিয়েছিল হাড়হিম করা খুনের ঘটনা।  সোমবার সকালে কবরডাঙার মাছের বাজার থেকে উদ্ধার হয় এক যুবকের রক্তাক্ত দেহ। তাঁর মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। সম্ভবত ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে ওই যুবককে খুন করা হয়েছিল বলে পুলিশের অনুমান।  পুলিশ এখন খোঁজার চেষ্টা করছে যে ওই যুবককে বাজারের মধ্যেই খুন করা হয়েছিল, নাকি অন্য কোথাও খুন করে তারপর বাজারের মধ্যে দেহ এনে ফেলে রেখে চলে গিয়েছিল আততায়ীরা।

এই ঘটনার পর থেকেই এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। বাজারের মধ্যে এমন বীভৎস ভাবে খুন হওয়া দেহ উদ্ধারে প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়েও। দু’দিন কাটার আগেই যেভাবে আবার হরিদেবপুরে দেহ উদ্ধারের ঘটনা ঘটল তাতে চিন্তায় পড়ে গিয়েছেন এলাকাবাসী।

পরিচয় গোপন রেখে বিয়ে করেও শেষ রক্ষা হল না, বাংলাদেশির কপালে যা ঘটল…

‘চোখে-মুখে ক্লান্তির ছাপ, বুড়ো হয়ে যাচ্ছেন!’ ভাইরাল ভিডিওতে সলমানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ভক্তরা

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মেনে চলুন এই ৭ অভ্যাস ,সহজেই কমবে সংক্রমণের ঝুঁকি!

‘পুরনোদের নিয়ে চললেই ফের কামব্যাক করবেন’, মমতাকে পরামর্শ কল্যাণীর দীপকের

বর্ষাকালে ঘরে বাড়ছে আর্দ্রতা? জানেন কি এসির এই মোড ব্যবহারে কমবে বিদ্যুতের বিল!

ছেলের ছোট্ট পায়ে স্নেহের চুম্বন, মা হওয়ার পর প্রথম জন্মদিন কেমন কাটল ক্যাটরিনার?

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

গরমে ভিন্ন স্বাদ উপভোগ করতে চান? ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কলার আইসক্রিম

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে হড়পা বানে মৃত ১১, ভেসে গেল বহু গাড়ি

দুপুরের খাবার মুখে রুচছে না? বিকেলের টিফিনের পাতে রাখুন গরম গরম ফাফড়া!

ভিসা শেষ হলেও শহরে থাকছেন বিদেশিরা! গ্রেফতার করবে কলকাতা পুলিশ