বিয়ের এক মাসও হয়নি, বাগুইআটিতে বধূর রক্তাক্ত দেহ উদ্ধার

বিয়ের দু সপ্তাহ পর ফ্ল্যাটের নীচে থেকে বধূর দেহ উদ্ধার হল।শ্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে খুন করেছে বলে মৃতার পরিবারের অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত জুলাই মাসে নতুন জীবন শুরু করেছিলেন। বিয়ের দু সপ্তাহ পর ফ্ল্যাটের নীচে থেকে বধূর দেহ উদ্ধার হল। বাগুইআটির আমবাগান এলাকার একটি বহুতল আবাসনে এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্তে নেমে তিতাসের স্বামীকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। তিতাসের বাপের বাড়ির অভিযোগ, ছাদ থেকে ধাক্কা মেরে নীচেয় ফেলে দিয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম তিতাস নন্দী। ২৮ বছর বয়স তাঁর। সম্প্রতি কৌস্তব সরকার নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামীর হাত ধরে নতুন জীবন শুরু করেছিলেন তিনি। বাগুইআটির আমবাগান এলাকার একটি বহুতলের এক ফ্ল্যাটে স্বামী কৌস্তব সরকারের সঙ্গে থাকতেন ওই তরুণী। কিন্তু শুক্রবার আচমকা ফ্ল্যাটের নীচে তিতাসের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃত তরূনীর পরিবারের লোকজন জানান, তিতাস একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। স্বামী কৌস্তব সরকার পেশায় চিকিৎসক। স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে স্বামী স্ত্রী দুজনের মধ্যে অসান্তি ও ঝগড়া ঝামেলা লেগে থাকত। তার মাঝে শুক্রবার গভীর রাতে ফ্ল্যাটের নীচ থেকে তিতাসের দেহ উদ্ধার হল। স্থানীয়রা নাগেরবাজার থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে ওই তরুণীর মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি মৃত বধূর স্বামীকে  গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে মৃত বধূর বাপের বাড়ির লোকজনের তরফে স্বামী ও শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তরুণীর পরিবারের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির লোক তাঁদের মেয়েকে খুন করেছে। ঝামেলা হওয়ায় ছাদ থৎকে ঠেলে নীচেয় ফেলে দেওয়া হয়েছে বলে ততদের অভিযোগ। এই ঘটনায় স্বামী কৌস্তবের পাশাপাশি তাঁর মা-বাবারও শাস্তি দাবি করেছেন তিতাসের পরিবারের সদস্যরা।

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়