কোথাও টেটের প্রশ্ন ফাঁস হয়নি, দাবি ব্রাত্য বসুর

বাংলার কোথাও কোনও ভাবেই টেটের প্রশ্নপত্র ফাঁস হয়নি। টেট পরীক্ষার দিন সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Share:

নিজস্ব প্রতিনিধি: হোয়াটসঅ্যাপ গ্রুপে(Whatsapp Groups) ঘুরছিল একটি প্রশ্নের সেট। দাবি করা হচ্ছিল সেটি নাকি ২০২২ সালের টেট(TET) পরীক্ষার প্রশ্নপত্র। কিন্তু সেই দাবি যে মিথ্যা সেটা এদিন অর্থাৎ রবিবার, টেট পরীক্ষার দিনই সাফ জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)। এদিন তিনি জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে যে প্রশ্নপত্র(Question Paper) ঘুরছিল তা নকল। বাংলার কোথাও কোনও জায়গায় টেটের প্রশ্ন ফাঁস হয়নি। ৭ লক্ষ পরীক্ষার্থী নির্বিঘ্নেই পরীক্ষা দিচ্ছেন এবং সব থেকে বেশি মার্কস পাওয়া পরীক্ষার্থীরাই তাঁদের যোগ্যতার বলে চাকরি পাবেন। উল্লেখ্য এদিন বেলা ১২টা থেকে শুরু হয়েছে ২০২২ সালের টেট পরীক্ষা। তার আগেই জেলায় জেলায় সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে যা দেখে নানানজনে দাবি করেন যে সেটি এবছরের টেট পরীক্ষার প্রশ্নপত্র। অর্থাৎ দাবি ছিল, টেটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে।

আরও পড়ুন মন্দৌস না এলেও পরের ঘূর্ণিঝড় বঙ্গের পথে

কিন্তু এদিন ব্রাত্য বসু এই দাবি কার্যত নাকচ করে দিয়েছেন। সংবাদমাধ্যমের কাছে তাঁর দাবি, টেটের প্রশ্ন ফাঁস হয়নি। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া থেকে অনান্য নানা মাধ্যমজুড়ে পরিকল্পিত ভাবে বেশ কিছু বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। এদিনও হোয়াটসঅ্যাপের বেশ কিছু গ্রুপে একটি প্রশ্নপত্র ছড়িয়ে দিয়ে দাবি করা হয় সেটি এই বছরের প্রশ্ন। তিনি তার জেরে বিষয়টিকে পর্ষদকে দেখতে বলেন। দেখা যায় সেই প্রশ্নপত্র ভুয়ো। বাংলার বুকে এইবছর কোথাও টেটের কোনও প্রশ্ন ফাঁস হয়নি। একটা বড়রকমের ষড়যন্ত্র হচ্ছিল এই পরীক্ষাকে ব্যর্থ করার জন্য। কিন্তু আমাদের স্মমিলিত প্রচেষ্টা তাকে বাস্তবায়িত হয়ে উঠতে দেয়নি। বস্তুত এবার যে কড়াকড়ির মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে তার জন্য ব্রাত্যবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান ও বলেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সর্বস্তরের সহযোগিতা ছাড়া এই পরীক্ষার আয়োজন করা সম্ভব ছিল না।

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা