মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসামূলক: ব্রাত্য

একপেশে ভাবে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মিড ডে মিলে (Mid Day Meal) ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে রিপোর্টেও এমন দাবি করা হয়েছে। এবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। একপেশে ভাবে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে দাবি শিক্ষামন্ত্রীর।

বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) লিখেছেন, ‘জয়েন্ট রিভিউ মিশন (Joint Review Mission) রাজ্য সরকারের একমাত্র প্রতিনিধি, কুকড মিড ডে মিলের (Mid day Meal) সই ছাড়াই এই রিপোর্টটি জমা দিয়েছে। সেই রিপোর্ট যদি রাজ্য সরকারের প্রতিনিধিকে দেখানো পর্যন্ত না হয়, তাহলে জয়েন্ট রিভিউ মিশিন অর্থাৎ যৌথ পর্যালোচনা কমিটির ‘যৌথ’তা কোথায় রইল?’ রাজ্য সরকারের বক্তব্য কেন্দ্রের রিপোর্টে যথাযথভাবে স্থান পায়নি বলে অভিযোগ ব্রাত্য বসুর।

শিক্ষামন্ত্রী বিবৃতিতে আরও বলেন, ‘CAG ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত তাদের অডিট সম্পূর্ণ করেছে। যার মধ্যে এই ধরণের কোনও প্রতিক্রিয়া আমরা পাইনি। আমরা জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টটা পাই বা না পাই , বিশদে এর জবাব পাঠাব।” শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারতের মোট ১২ কোটি ছাত্রছাত্রীদের মধ্যে ১.২ কোটি ছাত্রছাত্রী মিড ডে মিলের পরিষেবা পায়। যার অডিট রাজ্যজুড়ে করেছে CAG। কাজেই তাদের রিপোর্টের অপেক্ষায় থাকা যাক।’

উল্লেখ্য, বুধবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে একটি পরিসংখ্যান প্রকাশ করে দাবি করা হয়েছে, গতবছর ৬ মাসে অন্তত ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে রাজ্যের মিড ডে মিল প্রকল্পে। গত বছর এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রাজ্য ১৬ কোটি মিড ডে মিল বেশি দেখিয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগের জবাব দিলেন বুধবার শিক্ষামন্ত্রী। ‘মিড ডে মিল নিয়ে কেন্দ্রের দ্বিচারী মনোভাব’ বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫