বাতিল হল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিদেশ সফর

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মণিশ জৈনের বিদেশ সফর বাতিল হল। শনিবার লণ্ডনে যাওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মণীশ জৈনের বিদেশ সফর বাতিল হল। শনিবার লণ্ডনে যাওয়ার কথা ছিল রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তাঁর সঙ্গে সফরে যাওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষা দফতরের সচিব মণীশ জৈনেরও। লণ্ডনে একটি শিক্ষা সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের।

সূত্র মারফত জানা গিয়েছে, লণ্ডনে ব্রিটিশ সরকারের উদ্যোগে শিক্ষা সংক্রান্ত একটি সম্মেলন আয়োজিত হতে চলেছে। সেই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তাঁর সঙ্গে ওই সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনের। আগামী ২৩ এবং ২৪ মে লণ্ডনে ওই সম্মেলন আয়োজিত হচ্ছে। সেখানে শিক্ষা খাতে বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ছিল। সেই সভায় যোগদানের উদ্দেশে প্রস্তুতিও ছিল শিক্ষা দফতরে। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই সফর বাতিল করলেন শিক্ষামন্ত্রী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্প্রতি এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের অস্বস্তির জেরে এই সফর বাতিল করা হয়েছে। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ইতিমধ্যে সিবিআইয়ের জিজ্ঞসাবাদের মুখোমুখি হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পর পর তিন দিন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে রাজ্যের শিক্ষা দফতরের বর্তমান প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে।

গত এপ্রিল মাসে রাজ্য সরকারের আয়োজনে কলকাতায় অনুষ্ঠিত হয়েছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। সেই সম্মেলনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, সরকার শিক্ষা ক্ষেত্রেও আরও বিনিয়োগ প্রত্যাশা করে। ওই সম্মেলন থেকে ব্রাত্য বসু দাবি করেন, স্কুলে ১৫ হাজার কোটি এবং উচ্চশিক্ষায় ১০ হাজার কোটি টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করা হয়েছে। রাজ্যের শিক্ষা ক্ষেত্রে আরও বিনিয়োগ করার আবেদন জানান ব্রাত্য। এর পর মে মাসে তাঁর লণ্ডনে ব্রিটিশ সরকার আয়োজিত ওই সম্মেলনে যাওয়ার কথা ছিল।

ইছামতীর চর থেকে অবৈধভাবে সাদা বালি তোলার অভিযোগে আটক ৬, বাজেয়াপ্ত দশটি নৌকো

রাতভর অভিযানে সাফল্য! ভোরে পাণ্ডবেশ্বরের খনি থেকে উদ্ধার ১২ শ্রমিক

সাপের ছোবল খেয়ে সেই সরীসৃপকে নিয়েই হাসপাতালে হাজির যুবক! হইচই কাণ্ড হাসপাতালে

গাইঘাটা ধর্ষণ ও খুন কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রহ্লাদ দাসের

পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে জেল থেকে উধাও ১৭ বন্দি, গ্রেফতার ৪

এমবাপে-মেসি-ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন

৬৫০০mAh ব্যাটারি এবং ১৪৪Hz ডিসপ্লে! মঙ্গলে লঞ্চ হচ্ছে Infinix GT 50

নতুন লুকে হাজির Hero Karizma XMR 250, সঙ্গে থাকছে ৩০ HP ইঞ্জিন!

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী