অবরুদ্ধ বিধাননগর, জনজোয়ার আটকাতে বুর্জ খলিফার আলো বন্ধ

বিধাননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা ও মন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখে আলো নেভানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা কলকাতায় সমস্ত ভিড়টাই একা টেনেছে বিধাননগরের বুর্জ খলিফা। দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোকে ঘিরে মানুষের ঢল এত বাড়ছিল যা সামলানো হিমশিম খেয়ে যাচ্ছিল পুলিশ। এর মাঝে গত মঙ্গলবার থেকে বিমান চালকদের আপত্তির জেরে বন্ধ করে দেওয়া হয় বুর্জ খলিফার লেজার লাইট শো। এরপর আজ আরও একধাপ এগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফার আলো। যাতে সাধারণ মানুষের আকর্ষণ কমে তাই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মণ্ডপের ভিতরে না ঢুকতে দিলেও কাতারে কাতারে মানুষ ছুটছে শুধুই বুর্জ খলিফার দিকে।

তাই ক্লাব কর্তৃপক্ষ আলো বন্ধ করে বুর্জ খলিফার জৌলুস কমানোর চেষ্টা করেছে যাতে মানুষের ভিড় কমে। শেষ পাওয়া খবর অনুযায়ী বিধাননগরে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গের লোক চলে এসেছে বলাই যায়। রাস্তায় নেই কোনও ট্রাফিক পুলিশ। মানুষের চাপে বন্ধ রয়েছে ভিআইপি রোড, বেলেঘাটা মোড় থেকে নিউটাউন দিয়ে ঘুরপথে গাড়ি ঘোরানো হচ্ছে এয়ারপোর্টের দিকে। যারা অফিস ফিরত নিত্যযাত্রীরা রয়েছেন তারা পড়েছে চরম বিপাকে। যদিও গোটা পরিস্থিতি নিয়ে নির্বিকার বিধাননগর ট্রাফিক পুলিশ। কোনও ব্যক্তি নির্ধারিত সময়ে বিধাননগর পৌঁছাতে পারছেন না। কেউ আসতেও পারছেন না বলেই জানা গিয়েছে। এই অবস্থায় বুর্জ খলিফার আলো বন্ধ রাখল ক্লাব কর্তৃপক্ষ।

আলো নেভানোর প্রসঙ্গে পুজোর অন্যতম প্রধান পৃষ্ঠপোষক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, ‘সব আলো বন্ধ হয়নি। বাইরের কাঠামোর আলো নিভিয়ে দেওয়া হয়েছে আপাতত। মানুষের যে ভিড় এসেছে, সেই ভিড় যাতে কিছুটা নিয়ন্ত্রণে আনা যায়, তার জন্যই আলো নিভিয়ে রাখা হয়েছে।’ বিধাননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা ও মন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখে আলো নেভানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন