বড়বাজার থেকে উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কলকাতার বড়বাজারে পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় নিষিদ্ধ বাজি মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ তৌফিক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়বাজারের একটি পরিত্যক্ত বাড়িতে নিষিদ্ধ বাজি মজুত রাখা হয়েছে বলে খবর মেলে। সেই সূত্র ধরেই সংশ্লিষ্ট বাড়িতে অভিযান চালান পুলিশকর্মীরা। তল্লাশি চালিয়ে সেখান থেকে মোট ১১০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বাজিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি সেখানে কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুনঃ অর্ণবের তাণ্ডবের মধ্যেই ওড়িশায় জন্ম ৯৩১ শিশুর, নবজাতকদের নাম রাখা হল অর্ণব-বর্ষা-তুফান

এই ঘটনায় মহম্মদ তৌফিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নিষিদ্ধ বাজি মজুত রাখার পিছনে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। কোথা থেকে এই বাজি আনা হয়েছিল এবং কোথায় তা সরবরাহের পরিকল্পনা ছিল, সেই বিষয়গুলিও তদন্ত করে দেখা হচ্ছে।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের