দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কসবায় দুই বাস কন্ডাক্টরের বচসায় খুন

নিজস্ব প্রতিনিধি: দুই বাস কন্ডাক্টরের মধ্যে বচসার জেরে খুন হয়ে গেলেন এক বাস কন্ডাক্টর। বচসার সময় এক বাস কন্ডাক্টর অন্য বাস কন্ডাক্টরের উপর ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ছুরির আঘাতের জেরে ওই বাস কন্ডাক্টরের মৃত্যু হয়। শুক্রবার রাতে কলকাতার কসবায় একটি শপিং মলের সামনে এই ঘটনা ঘটে। পুরনো বিবাদের জেরে এই খুন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্ত বাস কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাস কন্ডাক্টরের নাম উজ্জ্বল হালদার। অভিযুক্ত কন্ডাক্টরের নাম সেখ রিয়াজুদ্দিন। ৩সি বাই ১ রুটের একটি বাসের মধ্যে দুই কন্ডাক্টরের মধ্যে গন্ডগোল বাধে। পুরনো বিবাদ নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় আচমকা সেখ রিয়াজ্জুদ্দিন নামে ওই বাস কন্ডাক্টর আচমকা ফল কাটার ছুরি নিয়ে উজ্জ্বলের উপর হামলা চালায় বলে অভিযোগ। রিয়াজুদ্দিন ছুরি নিয়ে উজ্জ্বলের বুকে বসিয়ে দেয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন উজ্জ্বল। এরপর গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি অভিযুক্ত বাস কন্ডাক্টরের খোঁজে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। অভিযুক্ত বাস কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে ৩সি বাই ১ রুটের একটি বাস বাজেয়াপ্ত করেছে পুলিশ। শনিবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। যে ছুরি দিয়ে হামলা চালানো হয়েছিল, সেটিও বাজেয়াপ্ত করেছে কসবা থানার পুলিশ। কেন এই খুন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

বিপুল শতাংশ ভোটদান পরিবর্তনের হাওয়া, মোদি–শাহের দাবি খারিজ করলেন ডেরেক

তিন মাসের আগে মিলছে না তারিখ, পিজির ‘অনন্য’ ভবনে বাড়ছে রোগীর ভিড়

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে?‌ জানিয়ে দিলেন অমিত শাহ

‘প্রথম দফায় ১১০ আসনে জয় নিশ্চিত’, আত্মবিশ্বাসী সুর শাহের গলায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ