সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, ভোগান্তির মুখে যাত্রীরা, কারণ কী?

সপ্তাহের প্রথম দিনেই রাস্তায় বেরিয়েই চরম হয়রানির শিকার নিত্যযাত্রীরা। সোমবার (২৯ জুন) সকাল থেকে বন্ধ ২৩৯ নং রুটের বাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম দিনেই রাস্তায় বেরিয়েই চরম হয়রানির শিকার নিত্যযাত্রীরা। সোমবার (২৯ জুন) সকাল থেকে বন্ধ ২৩৯ নং রুটের বাস। যে বাসটি সাপুরজি ছেড়ে সল্টলেক সেক্টর ফাইভ, ইকো পার্ক ঘুরে এসএন ব্যানার্জি রোড হয়ে বাবুঘাট পর্যন্ত যায়। যেখানে সল্টলেক সেক্টর ফাইভ ও নিউটাউন কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ অফিসপাড়া হিসেবে পরিচিত। তাই সল্টলেকে কর্মস্থলে যাওয়ার জন্যে বেশিরভাগ অফিসযাত্রীই ২৩৯ নং রুটের বাসের সাহায্য নেন। তাঁদের জন্যে এই বাসের পরিষেবা অত্যন্ত জরুরি। কিন্তু সপ্তাহের প্রথম দিনে আচমকা এই বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়া, যাত্রীদের ভোগান্তির মুখে ফেলেছে।

জানা গিয়েছে, সংগঠনের চাপ, আর্থিক বেনিয়ম-সহ বেশ কয়েকটি অভিযোগের কারণে এদিন এই বাস রাস্তায় নামতেই পারেনি। দিনভর মোট ৩৯টি এই রুটের বাস চলে। তবে কীভাবে এর সমাধান হবে, সে বিষয়ে আলোচনা করছেন বাস মালিকরা। শুধু সল্টলেকের নিত্যযাত্রীরা নন, যাঁরা প্রতিদিন ধর্মতলা চত্বরে নিয়মিত যাতায়াত করেন, তাঁরাও ২৩৯ নং বাসের উপর নির্ভরশীল। সোমবার এই বাস পরিষেবা স্তব্ধ হয়ে গেলে নিত্যযাত্রীদের পাশাপাশি হয়রানির শিকার হয়েছেন চালক ও কন্ডাক্টররাও। তাঁরা কাজে গেলে তাঁদের বারণ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাই সকাল থেকে একটি বাসও রাস্তায় নামেনি।

যদিও এই রুটের বাস নিয়ে বহুদিন ধরেই যাত্রীদের মধ্যে ক্ষোভ ছিল। কারণ সন্ধ্যা ৭টার পর থেকে ২৩৯ নং বাসের দেখা পাওয়া যায় না। মালিকদের অভিযোগ, চালকরা নাকি বাস নিয়ে রাস্তায় নামতে চান না। এই বিষয়ে বেঙ্গল বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক সুরজিৎ সাহা জানিয়েছেন, স্থানীয় শ্রমিক সংগঠনই জোর করে পরিষেবা বন্ধ করে রেখেছে। তাঁদের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনেছেন বাস মালিকরা। চালক ও বাসকর্মীদের বোনাস বাবদ কয়েক লক্ষ টাকা সংগঠনের কাছে জমা ছিল। অথচ দিনের পর দিন সেই টাকা দাবি করলেও বাস চালকদের সেই টাকা ফেরৎ দেওয়া হয়নি। সংগঠনের সঙ্গে বাসকর্মীদের বিবাদের কারণে বন্ধ রাখা হয়েছে ২৩৯ নং রুটের বাস। তবে কবে আবার এই বাস রাস্তায় নামবে, তা কিছুই জানানো হয়নি। আপাতত বিষয়টিতে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন বাস মালিকরা।

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

মকরে প্রবেশ রাহুর, ৫ ডিসেম্বর থেকে আগামী দেড় বছর সুসময় ৩ রাশির জাতকদের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের