নিজের সম্পত্তির ৮৩ কোটির করই মেটায়নি কলকাতা পুরসভা!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা পুরসভার সম্পত্তি কর আদায় নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG)-এর রিপোর্টে। রিপোর্ট অনুযায়ী, কলকাতা পুরসভার সদর দফতর-সহ বিভিন্ন বরো অফিসের কাছেই প্রায় ৮৩ কোটি ৩ লক্ষ টাকা সম্পত্তি কর বকেয়া রয়েছে। ২০১৬ সাল থেকে এই বিপুল পরিমাণ কর বকেয়া রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

পুরসভার আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস সম্পত্তি কর। ফলে নিজেদের সম্পত্তি থেকেই এত বিপুল পরিমাণ কর আদায় না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে CAG। কেন নির্দিষ্ট সময়ে এই কর আদায় করা হয়নি এবং বকেয়া টাকা আদায়ের জন্য পুরসভা কী পদক্ষেপ করেছে, তা জানতে চাওয়া হয়েছে। প্রকল্পের মাধ্যমে পুরসভা বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করলেও কয়েকশো কোটি টাকার কর ছাড় দেওয়ার বিষয়টিও নজরে এসেছে অডিটে। সরকারি সম্পত্তি থেকে যে পরিমাণ কর আদায় হওয়ার কথা ছিল, তা নিয়েও পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুনঃ ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

বর্তমানে আর্থিক সমস্যার কারণে পুরসভার একাধিক উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে। বেতন ও ভাতা মেটানো নিয়েও চাপ রয়েছে। এই পরিস্থিতিতে বকেয়া কর আদায়ে কেন কার্যকর পদক্ষেপ করা হয়নি, তা জানতে চেয়েছে CAG। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, পুরসভার আর্থিক স্থিতিশীলতার জন্য কর সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিজেপি বিধায়ক সজল ঘোষের অভিযোগ, বকেয়া করের পরিমাণ আরও বেশি হতে পারে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত প্রয়োজন।

জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, হাইকোর্টে ছুটলেন আইনজীবী

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক