ছাত্র সংসদের ভোট নিয়ে রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে অবিলম্বে ছাত্র সংসদের ভোট করানোর জন্য রাজ্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে যে সব শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং বিরোধী কমিটি নেই সেখানে অবিলম্বে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড তৈরি করারও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।  

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি ছিল মঙ্গলবার। শুনানিতে আবেদনকারীর তরফে বলা হয়, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অথচ আর কে রাগবন কমিটির সুপারিশে স্পষ্ট বলা হয়েছিল, র‍্যাগিং রুখতে কার্যকর ভূমিকা নিতে পারে ছাত্র সংসদগুলি। একটি ছাত্র সংসদের মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে নির্বাচন করা জরুরি। নির্বাচন করানোর দায়িত্ব রয়েছে রাজ্যের। রাজ্যের অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র ভোট সংগঠিত করবে। কিন্তু এ ব্যাপারে রাজ্যের কোনও গাইডলাইন নেই। পাশাপাশি কমিটির সুপারিশে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজে অ্যান্টি র‍্যাগিং কমিটি এবং অ্যান্টি র‍্যাগিং  স্কোয়াড গঠন জরুরি। কিন্তু বর্ধমান থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয় কোথাও অ্যান্টি র‍্যাগিং কমিটি ও অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড নেই।

ওই কথা শুনেই রাজ্য সরকারের আইনজীবীকে প্রধান বিচারপতি  নির্দেশ দেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সময়মতো ছাত্র ভোট করানো নিয়ে সরকারের নির্দিষ্ট কোনও নির্দেশিকা রয়েছে কিনা তা নিয়ে ২৬ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা দিতে হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলিতে র‌্যাগিং-বিরোধী কমিটি বা র‌্যাগিং-বিরোধী স্কোয়াড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে কি না, তা-ও জানাতে হবে।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস