কলকাতার ফুসফুস ময়দান! পার্কিং নিয়ে কড়া হাইকোর্ট

কমিটি একমত হয়েছে ময়দান থেকে পার্কিং সরিয়ে নেওয়ার ক্ষেত্রে। কিন্তু কীভাবে সেই কাজ করা হবে তা নিয়েই হাইকোর্টের নির্দেশের অপেক্ষা করছে কমিটি। হাইকোর্ট আগামী ১৫ই মার্চ ময়দানে গাড়ি পার্কিং সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ময়দান, শুধুই নয় খেলার জায়গা। নয় শুধু শারীরিক কসরতের জায়গা। নয় শুধুমাত্র প্রেম করা বা গল্পগুজবের জায়গাও। বস্তুত ময়দান হল কলকাতার ফুসফুস। সেই ময়দান এখন ক্রমশই হয়ে উঠছে পার্কিং প্লেস। আর তাতেই তীব্র আপত্তি পরিবেশবিদ সহ শহরের একাংশ বাসিন্দাদেরও। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে স্বতঃপ্রণোদিত মামলাও। হাইকোর্টেরই এক বিচারপতি সেই মামলা দায়ের করেছেন। সেই মামলাতে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই একটি কমিটি গড়ে দিয়েছে যারা ময়দান এলাকায় এই পার্কিংয়ের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় রাশ টানবেন। এই কমিটি গঠিত হয়েছিল সেনাবাহিনী, কলকাতা পুরনিগম, রাজ্য পূর্ত দফতর, কলকাতা পুলিস ও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়ে। ইতিমধ্যেই এই কমিটি বৈঠকে বসেছে ও কীভাবে সমস্যার সমাধান করা যায় তা নিয়ে আলোচনাও করেছে। সেই মর্মে ওই কমিটি একটি রিপোর্ট মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জমাও দিয়েছে।

সূত্রে জানা গিয়েছে, কমিটি বৈঠকে বসেছিল গতবছরের ২৮ ডিসেম্বর। সেদিনের বৈঠকে ময়দানে পার্কিংয়ের বিষয়টি ছাড়াও আর বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। তবে ওই কমিটি একমত হয়েছে ময়দান থেকে পার্কিং সরিয়ে নেওয়ার ক্ষেত্রে। কিন্তু কীভাবে সেই কাজ করা হবে তা নিয়েই হাইকোর্টের নির্দেশের অপেক্ষা করছে কমিটি। কেননা ময়দানে অনেক ক্লাব রয়েছে যেখানে নিত্যদিন গাড়ি নিয়ে অনেকে আসে। এই সব ক্লাবের কিছুর যেমন নির্দিষ্ট পার্কিংয়ের অনুমতি রয়েছে তেমনি অনেকেরই সেই অনুমতি নেই। এদিন কমিটি যে রিপোর্ট জমা দিয়েছে তা দেখে হাইকোর্ট আগামী ১৫ই মার্চ ময়দানে গাড়ি পার্কিং সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে তার আগে হয়তো ক্লাবগুলির বক্তব্য জানতে চাইবে যাদের পার্কিংয়ের অনুমতি রয়েছে তাঁদের কাছ থেকে। উল্লেখ্য, ময়দান এলাকায় পার্কিংয়ের জেরে দূষণ নিয়ে পরিবেশবিদরা দীর্ঘদিন ধরেই সরব। মনে করা হচ্ছে, এবার হয়তো সেই ক্ষোভের প্রশমণ হবে।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?