রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে পালাবদলের পর বড় আন্তর্জাতিক মঞ্চে নতুন করে নজর কাড়তে চলেছে বাংলা। আগামী বছরের জানুয়ারিতে কলকাতায় বসতে চলেছে ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭’। ২৮ থেকে ৩১ জানুয়ারি নিউ টাউন কনভেনশন সেন্টারে হবে চার দিনের এই আন্তর্জাতিক সম্মেলন। সোমবার কলকাতায় আয়োজিত মূল ঘোষণাপর্বে এ কথা জানানো হয়েছে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিংহ পুরী-সহ রাজ্যের শিল্প ও বাণিজ্য এবং অর্থ দফতরের মন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কলকাতায় এই প্রথম ইন্ডিয়া এনার্জি উইকের আয়োজন হতে চলেছে। সম্মেলনের এ বারের মূল ভাবনা-‘আনলকিং ইনোভেশন, সিকিওরিং এনার্জি, শেপিং টুমরো’। চার দিনের সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের জ্বালানি ক্ষেত্রের বিশেষজ্ঞ, শিল্পপতি, নীতিনির্ধারক, বিনিয়োগকারী এবং প্রযুক্তিবিদদের একত্রিত হওয়ার কথা। আয়োজকদের দাবি, ৭৫ হাজারেরও বেশি জ্বালানি ক্ষেত্রের পেশাদার এবং ৭০০-র বেশি আন্তর্জাতিক প্রদর্শক এই সম্মেলনে অংশ নিতে পারেন। তেল ও প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি এলএনজি, শোধনাগার, পেট্রোরসায়ন, হাইড্রোজেন, জৈব জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি নিয়েও আলোচনা হবে। জ্বালানি নিরাপত্তা, বিনিয়োেগ এবং ভবিষ্যতের পরিচ্ছন্ন শক্তি ব্যবস্থাই থাকবে আলোচনার অন্যতম বিষয়।

আরও পড়ুনঃ গুগল স্টোরেজ ফুল! বন্ধ করুন এই ৩টি সেটিংস, ফাঁকা হবে মেমোরি! 

কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারতের জ্বালানি ক্ষেত্রে গুরুত্ব ক্রমশ বাড়ছে। কলকাতায় এই সম্মেলন সেই সম্ভাবনাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার সুযোগ তৈরি করবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও এই আয়োজনকে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা হিসেবে তুলে ধরা হয়েছে।

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ

খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ