দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বোল্লা কালী পুজোয় পাঁঠা বলিতে নিষেধাজ্ঞার আর্জি খারিজ হাইকোর্টে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধিঃদক্ষিণ দিনাজপুরে রাসের উৎসব শুরু হয় বোল্লা কালী পুজোয় ১০,০০০ হাজার পাঁঠা বলি দিয়ে। এবার সেই বলি যাতে না দেওয়া হয় সেইজন্যই হাইকোর্টের  জনস্বার্থ মামলা দায়ের করেছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এবার সেই মামলাতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, এই সব উৎসবের অন্য ধরনের মেজাজ থাকে। এর সঙ্গে জড়িত অনেকের বিশ্বাস।

অনেক রাজ্যে মোরগ লড়াই হয়। আর তাই পাঁঠা বলির উপর নিষেধাজ্ঞা দিল না আদালত। মামলাকারীর আইনজীবী জানান, লাইসেন্স ছাড়া যেখানে সেখানে পশুবলি হতে পারে না। রাজ্যের উচিত এটা বন্ধ করা। পশুদের উপর হিংসা বন্ধ করা উচিত। কিন্তু মামলাকারীর আইনজীবির এই যুক্তিতে সম্মতি দিল না কলকাতা হাইকোর্ট। প্রতিবছরের মত রাসপূর্ণিমার পরের শুক্রবার পূজিত হন মা বোল্লা কালী রূপে।

রাসপূর্ণিমার পরের শুক্রবার অর্থাৎ উত্তরবঙ্গের প্রাচীন ও বিখ্যাত বোল্লা কালী রূপে। রাসপূর্ণিমার পরের শুক্রবার অর্থাৎ উত্তরবঙ্গের প্রাচীন ও বিখ্যাত বোল্লা রক্ষাকালীর পুজো। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের এই পুজোকে ঘিরে উদ্দীপনা থাকে চরমে। এই কালী পুজোকে ঘিরে নজরকাড়া মেলা বসে।  উল্লেখ্য, চলতি বছর তামিলনাড়ুতে ষাঁড়ের খেলা জাল্লিকাট্টুকে বৈধতা দিয়েছে সু্প্রিম কোর্ট।  তাই এবার পাঠা বলির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ