জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে জনগণনা কর্তৃপক্ষকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। বিচারপতি কৃষ্ণ রাও জানতে চান, শিক্ষকদের জনগণনার কাজে যুক্ত করার আগে কেন্দ্র কি রাজ্যের সঙ্গে আলোচনা করেছিল?

জনগণনার কাজের সময় নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ চললে স্কুলের পঠনপাঠন কী ভাবে হবে, তা জানতে চান তিনি। তাঁর প্রশ্ন, ‘স্কুলের সময় তা হলে কী হবে? এই ভাবে কাজ হবে’? এর আগে এই মামলায় একসঙ্গে বহু শিক্ষককে জনগণনার কাজে নিয়োেগ নিয়ে আপত্তি জানিয়েছিল আদালত। মঙ্গলবার ফের সেই প্রসঙ্গ ওঠে। বিচারপতির পর্যবেক্ষণ, ২০ জন শিক্ষকের মধ্যে ৫ জনকে জনগণনার কাজে যুক্ত করে বাকি শিক্ষকদের স্কুলের কাজে রাখা যেতে পারে। তা না হলে শিক্ষকদের কাজের সময় বদলানোর বিষয়টি বিবেচনা করতে হবে। শিক্ষকদের পরিবর্তে পুরসভা, পঞ্চায়েত এবং শিক্ষা দফতরের নন-টিচিং কর্মীদের দিয়ে জনগণনার কাজ করানোর পরামর্শও দিয়েছে আদালত। কেন্দ্রের উদ্দেশে বিচারপতি প্রশ্ন করেন, জনগণনায় শিক্ষক নিয়োেগ নিয়ে নোটিস জারির আগে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা হয়েছিল কি না। স্কুলের সময় সম্পর্কে কর্তৃপক্ষ জানেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

আরও পড়ুনঃ সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

এ দিন মামলার জন্য উপযুক্ত আধিকারিক হাজির করাতে রাজ্য ব্যর্থ হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। জনগণনার কাজের সময় নির্ধারণকারী আধিকারিককেও আদালতে হাজির করানোর কথা বলেন তিনি। বুধবার ফের এই মামলার শুনানি হবে।

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য