আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্যালিফ স্ট্রিটের ফুটপাথে পশুপাখির ব্যবসা নিয়ে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনে ব্যবসা করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত। বৈধ নথি দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে পারলেই ব্যবসার অনুমতি মিলবে। আইন ভেঙে নিষিদ্ধ পশুপাখি বা পাখি বিক্রি করা যাবে না।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠলরাও ঘুগে এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে কলকাতার ফুটপাথ দখল নিয়েও ক্ষোভ প্রকাশ করে আদালত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, শহরের ফুটপাত এখন পথচারীদের ব্যবহারের জায়গা হয়ে নেই। কোথাও দোকান বসছে, কোথাও আবার গাড়ি রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে ফুটপাথে যত্রতত্র হকারি চলতে দেওয়া যায় না। আদালত আরও স্পষ্ট করে জানায়, আইনে নিষিদ্ধ কোনও পশু, পাখি বা বন্যপ্রাণী প্রকাশ্যে বিক্রি করা যাবে না। যাঁরা নিজেদের বৈধ ব্যবসায়ী বলে দাবি করছেন, তাঁদের প্রয়োজনীয় নথি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। নথিপত্র যাচাইয়ের পরই ব্যবসার অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন: মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

উত্তর কলকাতার গ্যালিফ স্ট্রিটে দীর্ঘদিন ধরেই রবিবারের হাট বসে। সেখানে ব্যবসায়ীদের একাংশের ট্রেড লাইসেন্স নেই। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ আইন অমান্য করে নিষিদ্ধ প্রজাতির পাখি বিক্রির অভিযোগও উঠেছে। গত ১৬ সেপ্টেম্বর এই মামলার শুনানিতে গ্যালিফ স্ট্রিটের হাট নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বৈধ পোষ্যের আড়ালে টিয়া, পাহাড়ি ময়না, চন্দনার মতো সংরক্ষিত প্রজাতির পাখি বিক্রি করা যাবে না বলে জানায় আদালত। নিষিদ্ধ বন্যপ্রাণী ও পাখির কেনাবেচা বন্ধে রাজ্য পুলিশ কী পদক্ষেপ করেছে, সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছিল। এ দিনের শুনানিতে প্রধান মুখ্য বনপাল এবং কলকাতা পুলিশের তরফে রিপোর্ট জমা দেওয়া হয়। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলও তাঁর রিপোর্ট পেশ করেন। আদালত জানায়, কুকুরের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট আইন রয়েছে। রেজিস্ট্রার জেনারেলের রিপোর্টেও উল্লেখ করা হয়েছে, স্টেট অ্যানিম্যালস ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে কুকুর ও বিড়ালের রেজিস্ট্রেশন করানো প্রয়োজন। গ্যালিফ স্ট্রিটে কারা বৈধভাবে ব্যবসা করতে পারবেন, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৪ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি। সেদিন ফের সংশ্লিষ্ট সব পক্ষকে রিপোর্ট জমা দিতে হবে।

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে ব্যাটসম্যানকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি